Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

সংখ্যালঘু নাগরিক সুরক্ষা মঞ্চের উদ্যোগে বন্যা কবলিত খানাকুলে খাদ্য সামগ্রী বিতরণ

বাদশা সেখ,হুগলী: প্রতি বছর‌ই প্রায় প্লাবিত হয় হুগলীর খানাকুল। এবারেও ব্যতিক্রম হয়নি। বরং অন্যান্য বছরের তুলনায় বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ আকার নিয়েছে। এখনো গ্রামকে গ্রাম জলের তলায় ডুবে। বেশকিছু জায়গায় বন্যার জল কিছুটা কমলেও খানাকুলের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।

এমতাবস্থায় জলবন্দি এলাকায় খাদ্য সামগ্রী পৌঁছে দিল হুগলি জেলার আরামবাগের “সংখ্যালঘু নাগরিক সুরক্ষা মঞ্চ” নামক একটি সংগঠন। বৃহস্পতিবার সংখ্যালঘু নাগরিক সুরক্ষা মঞ্চের সদস্যদের প্রচেষ্টায় খানাকুল ২ নং অঞ্চলের অনন্ত নগর, জয়রামপুর, সিং চক, বালি মাঠ, বাবু জান পাড়া সহ প্রত্যন্ত এলাকাগুলি ঘুরে ঘুরে ত্রাণ সামগ্রী বিলি করা হয়।

সংগঠনের সম্পাদক কামরুজ্জামান বলেন, এই এলাকাগুলি যে ত্রাণসামগ্রী পৌঁছেছে তা পর্যাপ্ত নয়। সরকারিভাবে এই এলাকাগুলিতে যদি পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয় তাহলে অসহায় মানুষগুলো উপকৃত হবে।

আজকের খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ ইমরান, শেখ সাদ্দাম, শেখ সাহিদ ইমাম, শেখ জোহির উদ্দিন, মির্জা সায়েম আলী, মির্জা ইলিয়াস, নূর হাসান, শামীম মল্লিক, আলতাব হোসেন, শাহাদত আলি প্রমুখ।

উল্লেখ্য, সংখ্যালঘু নাগরিক সুরক্ষা মঞ্চ সারাবছর বিভিন্ন সময়ে এই ধরনের সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে। বলা বাহুল্য, খানাকুলের এই কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো এই সংগঠনকে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা সাধুবাদ জানিয়েছেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories