Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

মির্জাপুরে নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

স্টাফ রিপোর্টার কামরুজ্জামান রুবেল

বন্ধুদের সঙ্গে নৌকায় আনন্দ ভ্রমণে এসে নদীতে গোসলে নেমে ফাহিম হোসেন নামে নবম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে। তার বাবার নাম মো. সাইদুল ইসলাম, বাড়ি গাজীপুর সদর উপজেলার পালেরপাড়া গ্রামে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বংশাই নদীর হাটুভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম সিকদার জানান, গাজীপুর সদর থেকে একদল স্কুল ছাত্র ইঞ্জিনচালিত নৌকায় বংশাই নদী দিয়ে আনন্দ ভ্রমণে মির্জাপুরে আসে। দুপুর দুইটার দিকে বাড়ি ফেরার পথে আজগানা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বংশাই নদীতে বন্ধুরা মিলে গোসলে নামে।

গোসল করে সবাই তীরে উঠলেও ফাহিম নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। স্থানীয় লোকজন মির্জাপুর ফায়ার সার্ভিস এবং টাঙ্গাইল ডুবুরি দলকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়। রাত পৌনে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডুবুরি দল ফাহিমকে উদ্ধার করতে পারেনি।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মির্জাপুর স্টেশন অফিসার মো. বেলায়েত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ডুবুরি দলের সদস্যরা উদ্ধার কাজ চালিয়েছেন। রাত পৌনে আটটা পর্যন্ত নিখোঁজ ফাহিমের সন্ধান মেলেনি।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories