Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

হরিশ্চন্দ্রপুরে ১০ বছরের নাবালিকাকে ধর্ষন বছর ষাটের বৃদ্ধের

মালদা: ফের নাবালিকা ধর্ষণ মালদহের হরিশ্চন্দ্রপুরে। অভিযুক্তকে ধরে গণধোলাই গ্রামবাসীদের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে ইঁট-বৃষ্টি। মাথা ফাটল এক এ-এস-আই পুলিশ

অফিসারের। আহত আরও এক সিভিক পুলিশ।
শুক্রবার রাতভোর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুরে ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরিস্থিতি সামাল দিতে নামে বিশাল পুলিশ ও র‍্যাফ বাহিনী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদার হরিশ্চন্দ্রপুর থানার চন্ডিপুর গ্রামে ১০ বছরের এক চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠে এক ষাট বছরের বৃদ্ধ নজরুল ইসলাম ওরফে ভোলার বিরুদ্ধে। কিশোরীর পরিবারের পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্তের বিরুদ্ধে।অভিযোগের ভিত্তিতে নজরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

 

আরও জানা গিয়েছে, নজরুল ইসলাম পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তার বাড়িতে একটি ছোট্ট মুদিখানার দোকানও রয়েছে। শুক্রবার দুপুরে অভিযুক্ত নজরুলের দোকানে চাল বিক্রি করতে যায় বছর দশের‌ ওই কিশোরী।কিশোরীকে একা পেয়ে দোকান ঘরের মধ্যেই‌ নজরুল ধর্ষণ করে বলে অভিযোগ। কিশোরীর রক্তক্ষরণ শুরু হলে বিষয়টি জানতে পারে কিশোরীর পরিবার।সংকটজনক অবস্থায় চিকিৎসার জন্য ওই কিশোরীকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কা জনক অবস্থা দেখে চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে দেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে ওই কিশোরী।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories