Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

যুদ্ধ ছাড়াই জালালাবাদ শহরের দখল নিল তালিবান

 

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর জালালাবাদের দখল নিয়েছে তালিবান। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আজ রোববার সকালে শহরটির দখল নেয় তালেবান। কোনো যুদ্ধ ছাড়াই তালিবান শহরটির দখল নিতে সক্ষম হয় বলে জানায় রয়টার্স।

জালালাবাদ আফগানিস্তানের পঞ্চম বৃহত্তম শহর। পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে জালালাবাদের দূরত্ব ৮০ মাইল। জালালাবাদ দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে অন্তত ২০টির রাজধানীর নিয়ন্ত্রণ নিল তালিবানের।

আফগান কর্মকর্তারা জানান, জালালাবাদ শহর দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সংযোগ সড়কের দখলও তালেবানের হাতে গেছে। খবর আল জাজিরার

জালালাবাদভিত্তিক এক আফগান কর্মকর্তা বলেন, শহরটির দখল নিতে কোনো লড়াই নেই। কারণ, গভর্নর তালিবানের কাছে আত্মসমর্পণ করেছেন। বেসামরিক মানুষের জীবন বাঁচানোর জন্য এটাই ছিল একমাত্র উপায়।

এক স্থানীয় বলেছেন, আমি ঘুমিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো শহরজুড়ে তালেবানের পতাকা উড়ছে।

এর আগে শনিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলের অন্যতম প্রধান শহর মাজার-ই-শরিফ দখল করে তালিবান। দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি সফরের কয়েকদিনের মধ্যেই শহরটির নিয়ন্ত্রণ তালিবানের হাতে গেল।

আফগানিস্তানের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র মাজার-ই-শরিফ। উজবেকিস্তান ও তাজিকিস্তানের সীমান্তসংলগ্ন শহরটি গত শতকের নব্বইয়ের দশকে তালিবানের দখলে ছিল।

সশস্ত্র সংগঠনটির যোদ্ধারা গতকাল দেশটির পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশ দখল করে। লোগার প্রদেশের আইনপ্রণেতা হোদা আহমাদি বলেন, তালেবান যোদ্ধারা চর আসিয়াব জেলায় পৌঁছেছেন। তারা কাবুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে অবস্থান করছেন।

সরকারি কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা বলছেন, কাবুলে সাঁড়াশি আক্রমণ পরিচালনার প্রস্তুতি নিচ্ছে তালিবান। পাশাপাশি দেশজুড়ে আরও প্রদেশ ও শহর দখলে অভিযান অব্যাহত রেখেছে তারা।

রাজধানী কাবুলের পতন নিয়ে ইতোমধ্যে দেশ-বিদেশে উদ্বেগ সৃষ্টি হয়েছে। যেকোনো মুহূর্তে রাজধানী কাবুলের পতন ঘটতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories