Sunday, September 6, 2026
28 C
Kolkata

টি২০ বিশ্বকাপের সূচি প্রকাশ, ভারত-পাকিস্তান মুখোমুখি ২৪ অক্টোবর, ঘোষণা আইসিসি-র

এনবিটিভি ডেস্ক: টি২০ বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি।২৪ অক্টোবর বাবর আজমদের বিরুদ্ধে দুবাইতে খেলতে নামবেন বিরাট কোহলিরা। মঙ্গলবার এই সূচি প্রকাশ করে আইসিসি। ফাইনাল হবে ১৪ নভেম্বর। বিরাটদের প্রথম ম্যাচেই খেলতে হবে পাকিস্তানের বিরুদ্ধে।

২৩ অক্টোবর প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। একই দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এর পরের দিনই ভারত-পাকিস্তান দ্বৈরথ। ৩১ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলবে ভারত। তাদের পরের ম্যাচ ৩ নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে।.

 

৫ নভেম্বর ও ৮ নভেম্বর যোগ্যতা অর্জনকারী দলের বিরুদ্ধে খেলবে ভারত। সেমিফাইনাল ১০ ও ১১ নভেম্বর। ফাইনাল হবে ১৪ নভেম্বর। তবে ফাইনালের জন্য একটা দিন রিজার্ভ রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

 

ভারতে টি২০ বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা সংযুক্ত আরব আমিরশাহিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

 

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories