Sunday, September 6, 2026
28 C
Kolkata

মঠবাড়িয়ায় অফিস সহকারী কর্তৃক কলেজ অধ্যক্ষ লাঞ্চিত

জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা ডিগ্রী কলেজের অফিস সহকারী কর্তৃক অধ্যক্ষকে শারিরীকভাবে লাঞ্চিত করার ঘটনা ঘটেছে।

জানা গেছে, ১৬ অগাস্ট (সোমবার) সাফা ডিগ্রী কলেজের ২০২১ খ্রি: এইচএসসি পরীক্ষার্থীরা এসাইনমেন্ট জমা দিতে অফিস সহকারী ফরিদা ইয়াসমিনের কক্ষে গেলে বিভিন্ন কথাবার্তা ও অন্যান্য আলোচনা চলছিল এমন সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কুমার বল বিশেষ অফিসিয়াল কাজে তার কক্ষ থেকে অফিস সহকারী ফরিদা ইয়াসমিনের কক্ষে এসে ফরিদার টেবিলের সামনে এগিয়ে এসে কোন এক বিষয় নিয়ে কথাবার্তা ও বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে অফিস সহকারী ফরিদা ইয়াসমিন তার পায়ের জুতা খুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কুমার বলকে পিটাতে থাকে।ঐ সময়ে কক্ষে অবস্হানরত কয়েকজন শিক্ষার্থী অধ্যক্ষকে উদ্ধার করে মঠবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ দিকে খোঁজ নিয়ে জানা গেছে,অভিযুক্ত অফিস সহকারী ফরিদা ইয়াসমিন মঠবাড়ীয়ার ধানীসাফা ইউনিয়নের আলম ব্যাপারীর স্ত্রী। এ বিষয়ে গণমাধ্যম কর্মীরা অধ্যক্ষের ও অভিযুক্ত অফিস সহকারীর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোন ধরেনি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories