Friday, March 6, 2026
24.4 C
Kolkata

আমেরিকার দেওয়া ড্রোন সহ সব যুদ্ধাস্ত্র এখন তালিবানের দখলে, উদ্বেগে পশ্চিমা বিশ্ব

আফগান সেনার বিপুল অস্ত্র এবং সামরিক সরঞ্জাম চলে এসেছে তালিবান যোদ্ধাদের হাতে। এসেছে আমেরিকা-সহ ন্যাটো ফৌজের ব্যবহৃত নানা সমর উপকরণও। ট্যাঙ্ক, কামান, মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ভারি মেশিনগানের পাশাপাশি সেই তালিকায় রয়েছে হেলিকপ্টার এমনকি, অত্যাধুনিক পাঁচটি ‘স্ক্যান ঈগল ড্রোন’। কুন্দুজ বিমানঘাঁটি থেকে দখল করা ওই ড্রোনগুলি বহুদূর জুড়ে নজরদারি চালাতে সক্ষম।মাস তিনেক আগে আমেরিকার সেনা প্রত্যাহার শুরুর পর আফগানিস্তানের নানা প্রান্তে সক্রিয়তা বেড়েছিল তালিবানের। সেই অভিযানের গোড়ার দিকে তাদের অস্ত্রসম্ভারে স্বয়ংক্রিয় রাইফেল আর গ্রেনেড লঞ্চারের পাশাপাশি সোভিয়েত জমানার হাল্কা ও মাঝারি মেশিনগানের উপস্থিতির কথা জানা গিয়েছিল।

আফগান সেনাকে দেওয়া এম–২ ব্রাউনিং ভারি মেশিনগান, অত্যাধুনিক ছ’নলা এম–১৩৪ মিনিগানও পেয়ে গিয়েছে তালিবান। এই সব হাল্কা এবং মাঝারি অস্ত্রের অনেকগুলো আবার পাক সেনাও ব্যবহার করে। গৃহযুদ্ধে আফগান সেনার ব্যবহৃত আমেরিকান এম–১১৩ ‘আর্মাড পার্সোনেল ক্যারিয়ার’ বা এম–১১১৭ ‘ইন্টারন্যাল সিকিউরিটি ভেহিকল’–এর বড় অংশও এখন তালিবানরা কুক্ষিগত করেছে। পাশাপাশি, ন্যাটো বাহিনীর ন্যাভিস্টার মিলিটারি ট্রাক এবং ফোর্ড রেঞ্জার গাড়িতে চাপার ছবি তাদের প্রকাশ্যে। মার্কিন সেনার এম–১১৪ কামানের অনেকগুলোই দখল করেছে হিবাতুল্লা আখুন্দজাদা। তবে প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আশরফ গনির অনুগত বায়ুসেনা বেশ কয়েকটি হেলিকপ্টার এবং যুদ্ধবিমান উজবেকিস্তানে সরিয়ে নিয়ে গিয়েছে বলে খবর। তবে ভারতীয় বায়ুসেনার দেওয়া একটি এম–২৪ যুদ্ধ হেলিকপ্টার দখল করেছে তালিবান।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories