Tuesday, October 20, 2026
28 C
Kolkata

এবার আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদর দফতরে সটান হাজির তালিবান

এনবিটিভি ডেস্ক: আফগানিস্তানে তালিবানি অভ্যুত্থানের পর এ বার তার আঁচ লাগল সে দেশের ক্রিকেট প্রশাসনে। বৃহস্পতিবার কাবুলে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সদর দফতরে পা রাখল তালিবান। সেই ছবি দেওয়া হয়েছে নেটমাধ্যমে। সেখানে আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার আব্দুল্লা মাজারিও ছিলেন।

সেই ছবিতে দেখা যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সদর দফতরের কনফারেন্স হল তালিবানের দখলে। তাদের সঙ্গে রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। দেশের অন্যত্রও বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিক এই ছবিই দেখা যাচ্ছে। বাদ গেল না আফগান ক্রিকেটও।

বুধবার এসিবি-র কর্তা হামিদ শিনওয়ারি দেশের ক্রিকেটপ্রেমীদের আশ্বস্ত করে জানিয়েছিলেন, তালিবান ক্রিকেট ভালবাসে। ফলে সে দেশের ক্রিকেট নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

তিনি বলেছিলেন, ‘‘তালিবান শুরু থেকে আমাদের পাশে রয়েছে। আমাদের কাজকর্মে ওরা হস্তক্ষেপ করবে না। আমি আশাবাদী, প্রয়োজনীয় সাহায্য আমরা পাব। আমাদের দেশের ক্রিকেট আবার আগের মতো এগিয়ে যাবে। আমাদের একজন সক্রিয় চেয়ারম্যান আছেন। আমিও এখনও নিজের পদে বহাল আছি।’’

তবু আফগানিস্তানের ক্রিকেট নিয়ে অনেকেই আশঙ্কায় রয়েছেন। সে দেশের রশিদ খান, মহম্মদ নবির আইপিএল-এ খেলার কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলার কথা আফগানিস্তানের। সবকিছু নিয়েই রয়েছে প্রশ্নচিহ্ন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories