Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

মঠবাড়িয়ায় অধ্যক্ষকে লাঞ্চিত করার প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন

জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)বিনয় কৃষ্ণ বলকে অফিস সহকারী ফরিদা ইয়াসমিন কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

২১ আগস্ট (শনিবার) সকাল ১১ টায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সর্বস্তরের শিক্ষকবৃন্দ কর্তৃক স্থানীয় মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজে ‍এ সংবাদ সম্মেলনআয়োজন হয়।এ সময় স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা ‍উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম উল হক। তিনি বলেন, ফরিদা ইয়াসমিন সাফা ডিগ্রি কলেজের একজন অফিস সহকারী। তিনি চাকরিবিধি অনুযায়ী তার ওপর আরোপিত দায়িত্ব পালন করতেন না বরং দায়িত্বের ব্যাপারে অবহেলা করতো। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বিনয় কৃষ্ণ বল ইতিপূর্বে তাকে বারবার মৌখিকভাবে সতর্ক করলেও তার আচরণের কোনো পরিবর্তন হয়নি। তার কর্তব্য অবহেলা অন্য কর্মচারীদের কর্মস্পৃহায় নেতিবাচক প্রভাব ফেলে ছিল।

তিনি ‍আরো বলেন, সর্বশেষ গত ১৫ ‍আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে সরকার ঘোষিত কর্মসূচিতে তিনি কলেজে উপস্থিত হননি। ১৬ ‍আগস্ট সকাল ১০টা ১৫ মিনিটের দিকে অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বল এ ব্যাপারে ফরিদা ইয়াসমিনকে জবাবদিহি করতে বললে তিনি তার উত্তর না দিয়ে বরং ক্ষিপ্ত হয়ে বিনয় কৃষ্ণ বলকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন, যে ঘটনার সিসিটিভি ফুটেজ কলেজের ক্যামেরায় ধারণকৃত রয়েছে। আমরা মনে করি এটি পুরো শিক্ষক সমাজের ওপর হামলা বলে পরিগণিত হয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories