Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

মগ্ন ভিডিও গেম খেলায়,ট্রেন পিষে দিল দুই যুবককে

রেললাইনের উপর বসে একমনে চলছিল ভিডিও গেম খেলা। বুঝতেও পারেনি কখন মৃত্যু এসে নিঃশ্বাস ফেলছে ঘাড়ের কাছে। ভিডিও গেমে মগ্ন থাকাকালীন ওই লাইন দিয়ে যাওয়া ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু ঘটনায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের ধুমডাঙ্গি কণাগছ এলাকার।

রেল লাইনের উপরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের দেহাংশ। পড়ে রয়েছে জুতো মোবাইল-এর হেডফোন সহ অন্যান্য সরঞ্জাম। পরিবারের পক্ষ থেকে দেহগুলি রেল লাইনের উপর থেকে রাতেই নিয়ে গিয়ে দাহ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রেল কর্মি শশী কুমার জানান, আপ এবং ডাউনে দুটি ট্রেন আসতেই এই বিপত্তি বলে জানা গিয়েছে।স্থানীয় বাসিন্দাদের দাবি, এই দুর্ঘটনায় এলাকার ৪ জনের মৃত্যু হয়েছে।

তবে উত্তর পূর্ব রেলের সদর দপ্তর (মালিগাও) সূত্রে ২ জনের মারা যাওয়ার খবর স্বীকার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে এলাকার কয়েক জন যুবক রেললাইনের উপর বসে একমনে ভিডিও গেম খেলছিল। সেইসময় লাইনে এসে পড়ে ট্রেন। কিছু বুঝে ওঠার আগেই তাদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থল খতিয়ে দেখতে রবিবার রাতেই ছুটে আসেন ধুমডাঙ্গি স্টেশনের রেল পুলিশ আধিকারিকরা।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories