Wednesday, July 22, 2026
26.8 C
Kolkata

বচসা থেকে হাতাহাতি, নির্মম পরিণতি খুন, তদন্তে পুলিশ

এনবিটিভি ডেস্ক: কাজে দেরিতে আসার প্রতিবাদ করায় দুই মুটিয়ার বচসা। যার যবনিকা পড়লো রক্তাত্ব এক ঘটনায়। মৃত্যু হলো একজনের। বিহারের বকতিয়ারপুরের বাসিন্দা ঐ মুটিয়ার নাম যোগেন্দর রাম বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।।

 

অভিযুক্ত কাজু রাম পলাতক।দুর্গাপুরের সেন মার্কেট বাজারের এই ঘটনায় এখন পুলিশ অভিযুক্ত কাজু রামকে খুঁজছে। ঘটনার সূত্রপাত রবিবার রাতে। প্রায়শই মদ খেয়ে কাজে দেরিতে আসতো কাজু রাম। আর এই অন্যায়ের প্রতিবাদ করেছিলেন বছর পঁয়ত্রিশের যোগেন্দর রাম, দু-চার কথা হতে হতে যোগেন্দরের সাথে হাতাহাতি শুরু হয়ে যায় কাজু রামের।

 

সেন মার্কেটের পাইকারি বাজারের সবজির আড়তদার সাগর সাহার দোকানের সামনেই দুই জনের হাতাহাতি হতে হতে বস্তা কাটার ধারালো ছুরি চালিয়ে দেয় কাজু। আর সেই ছুরি এসে লাগে যোগেন্দরের পেটে।আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় যোগেন্দরকে। অবস্থার অবনতি হওয়ায় সোমবার সকালে তাঁকে বিধাননগরে একটি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় যোগেন্দরের।খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে কোকওভেন থানার পুলিশ,ছুটে আসেন আসানসোল- দুর্গাপুর পুলিশের এসিপি পূর্ব ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়।এখন পুলিশ এক সবজি আরতদারের দোকানে লাগানো সিসিটিভি ফুটেজ দেখে তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories