Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

আবাসনের দাবীতে বিক্ষোভ অবসরপ্রাপ্ত ইস্পাত কর্মীদের বিক্ষোভ দুর্গাপুরে

কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী সময় দিয়েও দেখা করেননি, প্রতিবাদে ইস্পাত মন্ত্রী দুর্গাপুর ছাড়ার মুহূর্তে তার যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে আবাসনের দাবীতে তুমুল বিক্ষোভ অবসরপ্রাপ্ত ইস্পাত কর্মীদের।
দুর্গাপুরের ইস্পাত শিল্প খতিয়ে দেখতে দুর্গাপুরে এসেছিলেন ইস্পাত মন্ত্রী রামপ্রসাদ সিং। দেশের স্টিল উৎপাদনে সেল এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শুক্রবার দুর্গাপুরে এক সাংবাদিক সম্মেলনে সরকারের এই ভাবনার কথা জানালেন কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রামপ্রসাদ সিং। বৃহস্পতিবার দুর্গাপুরে এ.এস.পি কারখানা ঘুরে দেখেন, শুক্রবার দুর্গাপুর ইস্পাত কারখানা পরিদর্শনের পর বার্নপুর ইস্কো কারখানা পরিদর্শনে যান কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী। শুক্রবার দুর্গাপুর হাউসে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রামপ্রসাদ সিং জানান, দেশে ৩০০ মিলিয়ন ইস্পাত উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে, যেখানে সেলের অবদানের লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে পঞ্চাশ শতাংশ। দেশের ইস্পাত মন্ত্রী রামপ্রসাদ সিং জানান, বেসরকারীকরন মানেই খারাপ নয়, অনেক ক্ষেত্রে এই বেসরকারীকরন বিপ্লব এনেছে উদাহরণ স্বরূপ ডিজিটাল ইন্ডিয়াকে তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। শুক্রবার কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী দুর্গাপুর ছাড়ার মুহূর্তে এপয়েন্টমেন্ট দিয়েও দেখা না করে চলে যাওয়ার প্রতিবাদে তার যাওয়ার রাস্তার ওপর দাঁড়িয়ে তুমুল বিক্ষোভ দেখায় অবসরপ্রাপ্ত দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মীরা। আবাসনের লাইসেন্স দিতে হবে, দীর্ঘ টালবাহানা শুরু হয়েছে এই ক্ষেত্রে এমন অভিযোগ তুলে সরব হন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীরা প্রশ্ন তোলেন সময় দেওয়া সত্ত্বেও কেন মন্ত্রী দেখা না করে চলে গেলেন, চলে রাস্তার ওপর স্লোগান, পুলিশ ও সি আই এস এফ কোনোক্রমে পরিস্থিতি সামাল দেয়।দাবী না মিটলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন অবসরপ্রাপ্ত ইস্পাত কর্মীরা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories