Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

সরকার গঠন নিয়ে যা বলল তালিবান নেতা আনাস হক্কানী

আফগানিস্তানে একটি নতুন সরকার গঠনের চূড়ান্ত পর্যায় রয়েছে বলে জানিয়েছে তালিবান। তবে এই সরকারে কারা কারা স্থান পাচ্ছেন, তা তিনি জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।সিনিয়র তালিবান নেতা আনাস হাক্কানি আল জাজিরাকে বলেন, অল্প কয়েক দিনের মধ্যেই সরকার গঠিত হবে।
তিনি বলেন, আমরা ৯০ থেকে ৯৫ ভাগ কাজ শেষ করেছি। আমরা দ্রুতই চূড়ান্ত ফলাফল ঘোষণা করব।আমেরিকান বাহিনী আফগানিস্তান ত্যাগ করার প্রেক্ষাপটে হাক্কানি বলেন, আমরা আবারো ইতিহাস রচনা করেছি। প্রায় ২০ বছর দখলদারিত্বের পর যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উপস্থিতির অবসান ঘটেছে।

তালিবান জানিয়েছে, তাদের সরকার হবে অন্তর্ভুক্তমূলক। তারা ইসলামি আইনের আওতায় মানবাধিকার ও নারীদের অধিকার রক্ষা করবে।তিনি বলেন, আন্দোলন হিসেবে তালিবান ঐক্যবদ্ধ রয়েছে এবং আফগানদের এই গ্রুপ নিয়ে ভীত হওয়ার কোনো কারণ নেই।
তিনি বলেন, আমরা কাবুল ও অন্যান্য প্রদেশের নিয়ন্ত্রণ শান্তিপূর্ণভাবে গ্রহণ করেছি।এতে আমাদের ঐকবদ্ধতা ও সংহতি প্রকাশ পেয়েছে। আমরা আশা করছি, আমরা সমৃদ্ধি আনতে পারব।

তিনি ইসলামিক স্টেট খোরাসানের (আইএসকেপি) হুমকি দমন করার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আমরা খালি হাতে বিশ্বের মোকাবেলা করেছি। আমরা এ ধরনের গ্রুপেরও মোকাবেলা করতে পারব। আমরা অতীতেও তা করেছি।এর আগে তালিবান কান্দাহারে তিন দিনের পরামর্শমূলক বৈঠক করে বলে তাদের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন। শনিবার শুরু হয়ে তা সোমবার শেষ হয়। এতে সভাপতিত্ব করেন তালিবান নেতা হায়বাতুল্লাহ আখুনজাদা।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories