Wednesday, October 21, 2026
25 C
Kolkata

মুর্শিদাবাদের রানীনগরে অধীর চৌধুরীকে ঘিরে ধুন্ধুমার কান্ড, কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূল কর্মীদের

বিশ্বজিৎ কর্মকার, বহরমপুর: মুর্শিদাবাদের রাণীনগরে অধীর চৌধুরীকে ঘিরে ধুন্ধুমার কান্ড,তৃণমূল কর্মীদের কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান।

মুর্শিদাবাদের রানিনগরের গোধনপাড়া এলাকায় কংগ্রেসের অধীর চোধুরীকে নিয়ে ধুন্ধুমার কান্ড। তাকে তৃণমূল কর্মীরা কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেয় বলে অভিযোগ। তাঁর গাড়ি  লক্ষ করে জুতো , ঝাটা নিয়ে আক্রমণ করে বলেও অভিযোগ। এই ঘটনার পরই উত্তপ্ত এলাকায় এদিন প্রচুর সংখ্যক পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়।

প্রসঙ্গত, গত ১৫ ই আগস্ট রানিনগর- ২ এর সভাপতির ওপর বোমা হামলা করা হয়। এবং তাতে অভিযুক্ত দুষ্কৃতীদের বাড়ি ভাঙচুর করে তৃণমূল কর্মীরা , এমনটাই অভিযোগ ছিল। রানিনগরের গোধনপাড়া গ্রামের সেন্টু শেখ,আসাবুদ্দিন শেখ ও ঝড়ু মন্ডলের বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। আর তাদের বাড়ি দেখা করতে এদিন শুক্রবার রানিনগর পৌঁছায় অধীর চৌধুরী। আর তা কেন্দ্র করেই শুরু হয় উত্তেজনা। তৃণমূল কর্মী ও নেতারা উপস্থিত হন গোধনপাড়া গ্রামে।

এগারোটা নাগাদ অধীর চৌধুরী ঢুকলে তাঁকে কালো পতাকা দেখান এবং তার গাড়ি ঢুকতে দেওয়া হয়না। পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত ওই বাড়িগুলিতে যেতে সক্ষম হন তিনি।  ঘটনাস্থলে ডোমকলের এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী, সি আই -সহ রাণীনগর ও সাগরপাড়া থানার ওসি উপস্থিত ছিলেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories