Friday, July 24, 2026
26.7 C
Kolkata

পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পাঠাতে ৬টি বিমানের ব্যবস্থা করলেন অমিতাভ

এনবিটিভি ডেস্ক: সোনু সুদের পর মাঠে নামলেন অমিতাভ বচ্চন। পরিযায়ী শ্রমিকদের বাড়িতে ফেরাতে উদ্যোগী হলেন বিগ বি।

রিপোর্টে প্রকাশ, মুম্বই থেকে উত্তরপ্রদেশের ১০০০ পরিযায়ী শ্রমিককে তাঁদের নিজেদের বাড়িতে ফেরত পাঠাচ্ছেন অমিতাভ। মুম্বই থেকে উত্তরপ্রদেশের গোরখপুর, লখনউ-সহ একাধিক জায়গায় পরিযায়ী  শ্রমিকদের নিয়ে রওনা দিচ্ছে চাটার্ড বিমান। মুম্বই থেকে উত্তরপ্রদেশের দিকে ইতিমধ্যেই রওনা দিয়েছে ইন্ডিগোর এ-৩২০ এয়ারবাস। ওই বিমানে রয়েছে ১৮০ জন পরিযায়ী শ্রমিক। এরপর আরও ৫টি বিমান মুম্বই থেকে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকদের নিজেদের বাড়িতে পৌঁছে দেবে বলে খবর।

অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড-এর ডিরেক্টর রাজেশ যাদব জানান, পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দিতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য নিজেই সব দেখাশোনা করছেন বিগ বি। মুম্বই থেকে উত্তরপ্রদেশে নিজেদের বাড়িতে ফেরানোর জন্য ৬টি বিমানের ব্যবস্থা করেছেন অমিতাভ। ট্রেনে যাতায়াতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। সেই কারণেই ট্রেনের পরিবর্তে বাসের ব্যবস্থা করে পরিযায়ী শ্রমিকদের নিজেদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা অমিতাভ করছেন বলে খবর।

এদিকে লকডাউনের মধ্যে এখনও পর্যন্ত প্রায় ২০ হাজার পরিযায়ী শ্রমিককে নিজেদের রাজ্যে ফেরত পাঠিয়েছেন সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের খাইয়ে, তাঁদে নিরাপদে বাড়িতে পৌঁছে দিয়েছেন সিম্বা অভিনেতা। সেই কারণে সোনু সুদের প্রশংসায় পঞ্চমুখ প্রায় গোটা দেশের মানুষ।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories