Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

আমি গ্রেফতার হওয়ায় যারা আনন্দে নাচছিল, তারাই এখন আই লাভ ইউ বলছে: পরীমণি

 এনবিটিভি ডেস্ক: কয়েকদিন ধরেই বিতর্কের কেন্দ্র বিন্দুতে আছেন ওপার বাংলার অভিনেত্রী পরীমণি।কারাগার থেকে মুক্ত হওয়ার পর ঢাকার সংবাদমাধ্যমকে পরীমণি জানিয়েছেন, এত দিন তিনি দুঃস্বপ্ন দেখছিলেন, এ বার কাজে মন দেবেন। তিনি বললেন, ‘‘দুঃস্বপ্নের ডিউরেশনটা একটু লং। ২৭ দিন হয়ে গেছে, টেরই পাইনি। ২৭ দিন ঘুমে ছিলাম, এটাকে দুঃস্বপ্ন মনে করছি।’’

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে পরীমণি জানিয়েছেন তাঁর সমস্ত অনুভূতি হারিয়ে গেছে। এত দিন স্বাভাবিক জীবনে তিনি ছিলেন না। তবে ওই সময়েই তিনি জীবন থেকে অনেক কিছু শিখেছেন। তিনি দেখেছেন তাঁর গ্রেফতারের পর বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ আনন্দে নাচছিলেন। আবার তাঁর মুক্তির পরেই সেই মানুষের কয়েক জন পরীমণিকে ‘লাভ ইউ’, ‘মিস ইউ’ বলে লিখতে শুরু করেছেন। এই ঠুনকো ভালবাসা তিনি চান না। পরীমণির দাবি, যে মানুষেরা তাঁর মুক্তির জন্য আন্দোলন করেছিলেন তারাই তাঁর প্রকৃত ভালবাসার মানুষ। কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি প্রত্যেককে প্রণাম জানিয়েছেন।

পরীমণি হতাশ। জেল থেকে মুক্তি পাওয়ার পরেই তাঁর কাছে বাড়ি ছাড়ার নোটিশ আসে। কোথায় যাবেন তিনি? ঢাকার সংবাদমাধ্যমকে তিনি প্রশ্ন করেন, ‘‘এখন কি তা হলে আমার বসবাসের অধীকার পর্যন্ত কেড়ে নিচ্ছে ওরা? ওরা যা চেয়েছিল, তা-ই কি হচ্ছে? আমি কি তা হলে ঢাকা ছেড়ে চলে যাব, নাকি দেশ ছেড়ে চলে যাব?।’’ তিনি আরও বলেন,‘‘আমি তো খুন করিনি বা দেশ ছেড়ে পালিয়েও যাচ্ছি না। তবুও আমার সঙ্গে এ রকম ব্যবহার করা হচ্ছে কেন?’’ হতাশ পরীমণি জানান, তাঁর বাড়ির নীচে সারাক্ষণ ক্যামেরা নিয়ে সাংবাদিকরা দাঁড়িয়ে আছে। হঠাৎ পুলিশ চলে আসছে। ক্লান্তি নিয়ে তিনি বললেন, “এই বাড়িতে শুধু আমি থাকি না। অন্য অনেক পরিবার থাকেন। তাঁদের এ ভাবে নিয়ত বিরক্ত করার অধিকার কারওর নেই। এ ভাবে চারদিক থেকে আমায় ঘিরে ধরা হচ্ছে! আমি আর পারছি না!”

পরীমণি কারাগার থেকে মুক্তি পাওয়ার পরেই তাঁর কাছে একটি প্রশ্নের উত্তর বার বার চাওয়া হয়েছে। কেন তিনি হাতে লিখেছিলেন, ‘ডোন্ট লাভ মি বিচ’? কারাগারে মেহেন্দি বা পেলেন কী করে? “যে দিন ছুটি পেলাম সব আনুষ্ঠানিকতা শেষ করে যখন গেটের ওখানে এসে বসলাম, জানলাম আমার খালু আসছে। দেরি হচ্ছিল। বসে থাকতে থাকতে একটা বাচ্চা আসে। তার কাছেই মেহেন্দি ছিল। তার থেকে নিয়েছি। বাঁ হাত দিয়ে ডান হাতে ‘ডোন্ট লাভ মি বিচ’ লিখেছি“, বললেন পরীমণি।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories