Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

মমতার বিরুদ্ধে লড়তে রাজি না কংগ্রেস, জানালেন দিল্লী ফেরত অধীর

 

 

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে কংগ্রেসের টালবাহানা অব্যাহত। গতকালই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছিলেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের বৈঠকে অধিকাংশ নেতাই ভবানীপুরে লড়াই করার পক্ষে মত দেন। কিন্তু প্রদেশ নেতৃত্বের সেই সিদ্ধান্ত একপ্রকার প্রত্যাখ্যান করে দিল এআইসিসি। তাঁরা সিদ্ধান্ত নিল ভবানীপুরের উপনির্বাচনে হাত চিহ্নে কোনও প্রার্থী থাকবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচারেও কাউকে নামানো হচ্ছে না দলের তরফে। তার মানে কি ভোটের পরই বামেদের সঙ্গে জোট ভাঙার ইঙ্গিত দিয়ে দিল কংগ্রেস?

এর আগে প্রদেশ সভাপতি নিজেই বলেছিলেন, ভবানীপুরে প্রার্থী দিতে চায় কংগ্রেস। তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে প্রার্থী দেওয়ার ইচ্ছা প্রকাশ করে নাম চূড়ান্ত করার দায়িত্ব হাইকম্যান্ডের উপরেই ছেড়েছিলেন অধীর। কিন্তু হাইকম্যান্ড মমতার বিরুদ্ধে প্রার্থী দিতে অনিচ্ছুক। ২০২৪-এর লক্ষ্যে বিজেপি-বিরোধী ফ্রন্টের কথা মাথায় রেখে অন্যতম বিরোধী মুখ মমতার বিরুদ্ধে তাই প্রার্থী দিতে চাইছে না কংগ্রেস হাইকম্যান্ড।এদিকে, কংগ্রেসের সিদ্ধান্ত জানার পর সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, “তৃণমূল-বিজেপির বিকল্প তৈরি করতে আমরা ভবানীপুর কেন্দ্রে প্রার্থী দেব। আমরা কংগ্রেসকে তাদের সিদ্ধান্ত বদল করতে বলতে পারব না।” তবে বামেরা আগেই জানিয়েছিল, কংগ্রেস মমতার বিরুদ্ধে প্রার্থী না দিলে বামেরা প্রার্থী দেবে। কিন্তু হঠাৎ করে কংগ্রেসের বেঁকে বসা ভাল চোখে দেখছে না আলিমুদ্দিন। এতেই জোটে ফাটলের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে।

 

প্রসঙ্গত, ভবানীপুরে কংগ্রেস প্রার্থী না থাকার অর্থ, রাজ্যের যে তিন কেন্দ্রে আগামী ৩০ সেপ্টেম্বর ভোট হতে চলেছে, তার কোনওটিতেই কংগ্রেসের কোনও প্রতিনিধিত্ব থাকছে না। যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আগেই ঘোষণা করেছেন, জোট ধর্ম মেনে সমশেরগঞ্জ এবং জঙ্গিপুরে কংগ্রেস বাম প্রার্থীদের সমর্থন করবে।এখন প্রশ্ন ভবানীপুরে কী হবে? সেখানে কি বামেরা প্রার্থী দেবে? কংগ্রেস যে ওই কেন্দ্রে প্রার্থী নাও দিতে পারে, সে ইঙ্গিত আগে থেকেই ছিল। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নিজেই মমতার বিরুদ্ধে লড়তে নারাজ ছিলেন। তাঁর মত ছিল, বিপুল জনসমর্থন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা মমতাকে সৌজন্য দেখিয়ে লড়াই থেকে সরে আসা উচিত কংগ্রেসের। অধীরের তরফে সেই ইঙ্গিত পেয়েই বামেরা নিজেদের মতো ঘুঁটি সাজিয়েছে। সূত্রের খবর, কংগ্রেসের বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে বামেরাও। প্রদেশ নেতৃত্ব সরকারিভাবে সিদ্ধান্তের কথা জানালেই তাঁরা প্রার্থী ঘোষণা করে দেবে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories