Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

ভবানীপুরে সিপিএম প্রার্থী হচ্ছেন আইনজীবী শ্রীজীব বিশ্বাস

এনবিটিভি ডেস্ক: ভবানীপুরে সিপিএম প্রার্থী হচ্ছেন আলিপুর আদালতের আইনজীবী শ্রীজীব বিশ্বাস। সূত্রের খবর, বামফ্রন্টের বৈঠকের পরে চূড়ান্ত ঘোষণার সম্ভাবনা। যদিও সংযুক্ত মোর্চা নয়, বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবেই লড়াইয়ে ময়দানে নামছে সিপিএম।

গতকালই কংগ্রেস জানিয়ে দেয় তারা প্রার্থী দিচ্ছে না ভবানীপুরে। এরপর বামফ্রন্ট নেতৃত্ব নিজেদের মধ্যে আলোচনা করে। আজ সকালে সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক ছিল। ওই বৈঠকে ঠিক হয় স্থানীয় যুবক, ওই এলাকার বাম আন্দোলনের সঙ্গে যুক্ত, আলিপুর আদালতের আইনজীবী, এলাকার পরিচিত নাম শ্রীজীব বিশ্বাসকে প্রার্থী করা হয়। এর আগে প্রার্থী কলতান দাশগুপ্তের নামও উঠে আসে। যিনি মূলত ডিওয়াইএফআই-এর সঙ্গে যুক্ত। সামনেই ডিওয়াইএফআই-এর রাজ্য সম্মেলন। যেখানে বড় দায়িত্ব পেতে পারেন কলতান। সেই কারণেই উঠে আসে শ্রীজীব বিশ্বাসের নাম। আজই আবার বৈঠকে বসবেন বাম নেতৃত্ব। ওই বৈঠকে প্রার্থীর নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গিয়েছে, প্রার্থীর নাম ঘোষণার পরই আজ থেকে প্রচার শুরু করবে সিপিএম। তবে সংযুক্ত মোর্চার নামে কোনও প্রচার হবে না। সিপিএম নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী হিসেবেই প্রচারে নামা হবে। কংগ্রেসকেও প্রচারে নামার জন্য আমন্ত্রণ জানানো হবে না বলেই সিপিএম সূত্রে খবর।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories