Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

আন্তরাজ্য প্রতারণার অভিযোগে আটক ৪

কুলটি:শতশত মহিলাদের কাছ থেকে রেজিস্ট্রেশন বাবদ টাকা নিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগে আদিনাথ গ্রাম উদ্যোগ ও আদি খাদি গ্রাম উদ্যোগ প্রাইভেট লিমিটেডের কর্মীদের কুলটি থানা অন্তর্গত বরাকরের রামনগর মোড় সংলগ্ন কার্যালয়ে পেয়ে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মহিলারা। খবর পেয়ে হাজির হন আসানসোলের বিভিন্ন সেন্টার সহ ঝাড়খণ্ডের প্রতারিত মহিলারা।

মহিলাদের দাবি, তাদের টাকা ফেরৎ দিতে হবে। এই নিয়ে শুরু হয় বিক্ষোভ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার বরাকর ফাঁড়ির পুলিশ। অভিযুক্তদের উদ্ধার করার চেষ্টা করলে বিক্ষোভকারীরা বাঁধা দেয়। এরপরই ঘটনাস্থলে উত্তেজনার পরিবেশ তৈরি হয়।

ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। প্রায় তিন ঘন্টা পর বিক্ষোভকারী দের বুঝিয়ে অভিযুক্তদের আটক করে বাইরে নিয়ে এসে পুলিশ গাড়িতে ওঠালে মহিলা বিক্ষোভ কারীরা পুলিশ গাড়ির সামনে এসে নিয়ে যেতে বাঁধা দেয়। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষোভকারীরা। প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ চলার পর আসানসোল দুর্গাপুর পুলিশের কমবেট ফোর্স এসে পরিস্থিতি সামাল দেয়,কমবেট ফোর্স বিক্ষোভকারীদের সরিয়ে অভিযুক্তদের কুলটি থানা নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আদিনাথ গ্রাম উদ্যোগ ও আদি খাদি গ্রাম উদ্যোগ প্রাইভেট লিমিটেড নামে এই দুই সংস্থা মহিলাদের বাড়িতে বসে প্যাকিং এর কাজ করাবার জন্য আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গা সহ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে আবাসন ভাড়া নিয়ে প্রায় ১৮ টি সেন্টার খোলে আর সেখানকার স্থানীয় মহিলাদের কাছ থেকে ৫০০ বা ১০০০ টাকা নিয়ে রেজিস্ট্রেশন করিয়ে ২০ দিন ব্যাপি ট্রেনিং শেষে প্যাকিং এর কাজ দেবার কথা আর তার বিনিময়ে মহিলাদের পারিশ্রমিক হিসাবে অর্থ দেওয়া হবে। সেই মত শিল্পাঞ্চল সহ ঝাড়খণ্ডের প্রচুর মহিলা রেজিস্ট্রেশন বাবদ টাকা দেয় এরপর দীর্ঘদিন কাজ করে পারিশ্রমিক না পাওয়ার পর তারা বুঝতে পারে তারা প্রতারিত হয়েছে। এরপর আজ তারা অভিযুক্তদের সামনে পেয়ে তাদের দেওয়া টাকা ফেরত দিতে বলে সেই নিয়ে শুরু হয় বিক্ষোভ অভিযুক্তরা নানা অজুহাত দেখাতে থাকে এরপর অভিযুক্ত বলেন,”টাকা অনাচ্ছি আপনাদের দিয়ে দেব”। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও কেও টাকা নিয়ে আসে না। এর ফলে ঘটনাস্থলে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশের ঘাম ছুটে যায়।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories