Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

‘দুয়ারে সরকার’ শিবিরের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

‘দুয়ারে সরকার’ শিবিরের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ আগস্ট থেকে এখনও পর্যন্ত ৩ কোটিরও বেশি মানুষ ‘দুয়ারে সরকার’ শিবিরে এসে নানা প্রকল্পের সুবিধা নিয়েছেন বলেই টুইটে উল্লেখ করেছেন তিনি। রাজ্য সরকারি আধিকারিকদের জানিয়েছেন শুভেচ্ছাও।

শুক্রবার সকালে একটি টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই টুইটে ‘দুয়ারে সরকার’ শিবিরের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি। টুইটে লেখেন, ‘১৬ আগস্ট থেকে ৩ কোটিরও বেশি মানুষ ‘দুয়ারে সরকার’ শিবিরে এসেছেন। আমি অত্যন্ত খুশি। এই উদ্যোগকে সফল করার জন্য রাজ্য সরকারের সমস্ত কর্মী-আধিকারিকদের শুভেচ্ছা জানাই। বাংলার মানুষকেও জানাই ধন্যবাদ। কারণ, তাঁরা ক্যাম্পে এসে সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন।’

চলতি বছরের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) আগে ‘দুয়ারে সরকার’ শিবিরের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র দান, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, জয় জহর, ১০০ দিনের কাজ-সহ মোট ১০টি প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই সব প্রকল্পগুলি সম্পর্কে অভাব-অভিযোগ শুনতে গ্রামীণ ও পুরসভা এলাকায় শিবির করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মাত্র কয়েকদিনের মধ্যে ব্যাপক সাফল্য পেয়েছিল ‘দুয়ারে সরকার’ শিবির।

তৃতীয়বার বিপুল ভোট পেয়ে মসনদ দখলের নেপথ্যে ‘দুয়ারে সরকার’ শিবিরের যথেষ্ট প্রভাব ছিল বলেও দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। ওয়াকিবহাল মহলের মতে, সেকথা মাথায় রেখেই আবারও গত ১৬ আগস্ট থেকে ‘দুয়ারে সরকার’ শিবির চালু হয়। এবারও ব্যাপক সাফল্য পেয়েছে ‘দুয়ারে সরকার’।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories