Saturday, September 5, 2026
30 C
Kolkata

সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন মালিঙ্গা

এনবিটিভি ডেস্ক: এবার সবধরনের ক্রিকেটকেই আলবিদা! কালো-সোনালি ঝাঁকড়া চুলে একটু অস্বাভাবিক বোলিং অ্যাকশনে সেই বিষাক্ত ইয়র্কারগুলি আর দেখা যাবে না। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন লাসিথ মালিঙ্গা।

টুইটারে অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন শ্রীলঙ্কার এই জোরে বোলার। লিখেছেন, ‘জুতো জোড়া তুলে রাখছি। সব ধরণের ক্রিকেট থেকে সরে যাচ্ছি। আমার এই যাত্রাপথে যাঁদের পাশে পেয়েছি, সবাইকে ধন্যবাদ। তরুণ প্রজন্মকে আমার অভিজ্ঞতা দিয়ে সাহায্য করার জন্য মুখিয়ে আছি।’

১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে যে দলগুলির হয়ে খেলেছেন, সেগুলিকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

 

আইপিএল থেকে আগেই অবসর নিয়েছিলেন মালিঙ্গা। সেই কারণে এই বছরের গোড়ায় মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ছেড়ে দিয়েছিল। তখন অবসরের সিদ্ধান্ত নিয়ে মালিঙ্গা জানিয়েছিলেন, ‘‘পরিবারের সঙ্গে আলোচনা করার পর আমার মনে হয়েছে, সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়। যেহেতু সামনেই আইপিএল নিলাম রয়েছে, তাই আমি এই ব্যাপারে মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করেছি। ওঁরা আমার সিদ্ধান্তকে সমর্থন করেছেন।’’

শ্রীলঙ্কার হয়ে ৩০টি টেস্টে ১০১টি উইকেট রয়েছে মালিঙ্গার। একদিনের ক্রিকেটে ২২৬টি ম্যাচে ৩৩৮টি উইকেট নিয়েছেন। দেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৮৪টি। উইকেট নিয়েছেন ১০৭টি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories