Saturday, September 5, 2026
28 C
Kolkata

কুচকিতে চোটের কারণে আইপিএলে অনিশ্চিত দু’প্লেসিস

এনবিটিভি ডেস্কঃ  চোটে কাবু ফ্যাফ দু’প্লেসি। ফলে আইপিএল-এর দ্বিতীয় পর্বে অনিশ্চিত তিনি। কুঁচকিতে চোটের কারণে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটারকে ছড়াই মাঠে নামতে হবে ধোনিদের।

চোটের জন্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সেমিফাইনালেও খেলতে পারছেন না দুপ্লেসিস। আইপিএলেরও প্রথম দিকে থাকবেন না তিনি। পরের দিকের ম্যাচেও চেন্নাই সুপার কিংস তাঁকে পাবে কি না তা নিয়েও সংশয় রয়েছে।

 

পাকিস্তান প্রিমিয়ার লিগে ফিল্ডিং করতে গিয়ে মাথায় চোট পান ফ্যাফ। এর প্রভাব পড়েছিল তাঁর স্মৃতিশক্তির উপরে। নেটমাধ্যমে নিজেই জানিয়েছিলেন সেই কথা। চোট লাগার পর হাসপাতালে নিয়ে যেতে হয় তাঁকে। সুস্থ হয়ে মাঠে ফিরলেও ফের চোটের কবলে পড়লেন দু’ প্লেসি।

 

আইপিএলে দারুণ ছন্দে ছিলেন দু’ প্লেসি। সাত ম্যাচে ৩২০ রান করেছেন তিনি। এই অবস্থায় আইপিএল-এর দ্বিতীয় পর্বে তাঁকে না পেলে সমস্যায় পড়তে হতে পারে সিএসকে-কে।

 

রবিবার দুবাইয়ে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবেন ধোনিরা।

 

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories