Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

জঙ্গিপুরে ফের তৃণমূলে যোগদান ৫০০ বিজেপি কর্মীর

আব্দুস সামাদ, জঙ্গিপুর: আগামী ৩০ শে সেপ্টেম্বর ভোট ঘোষণা হতেই দফরপুর অঞ্চল থেকে বিজেপি থেকে প্রায় ৫০০ জন বিজেপি কর্মী জাকির হোসেনের হাত ধরে তৃণমূলে যোগদান করেন।

রাজ্যে বিধানসভার ভোট হয়ে গেলেও করোনা ভাইরাসের জের ও প্রার্থীর মৃত্যু হওয়ার কারণে সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভার ভোট অসমাপ্ত ছিল । তাই নির্বাচন কমিশন ৩০শে সেপ্টেম্বর ভোট ঘোষণা করেছেন। এই ভোট ঘোষণা হতেই জঙ্গিপুর বিধানসভার বিভিন্ন জায়গায় থেকে প্রতিনিয়ত যোগদান করে চলেছেন কর্মীরা। ফের রবিবার যোগদান করলেন দফরপুর অঞ্চল থেকে প্রায় ৫০০ জন বিজেপির সক্রিয় কর্মী। জঙ্গিপুর বিধানসভার প্রার্থী জাকির হোসেনের হাত ধরে তাঁরা ঘাসফুলে যোগদান করেন।

 

রবিবার রঘুনাথগঞ্জের প্রতাপপুরে প্রার্থীর জনতার দরবারে জাকির হোসেন বলেন, “মঞ্জুর আলীর প্রচেষ্টায় বিজেপি শিবিরের হানা দিয়ে প্রায় ৫০০ জন বিজেপির সক্রিয় কর্মীর দলত্যাগীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেওয়া হলো।

বিজেপি দলত্যাগীরা জানান, উন্নয়নের প্রতিশ্রুতি ছাড়া কিছুই মিলছে ন। ফলে সেই উন্নয়ন তাঁরা দেখতে পাচ্ছেননা ঠিক মতো। বা তারা বিজেপিতে কোন সম্মান পাচ্ছেন না তাই তারা বাধ্য হয়ে তারা উন্নয়নের পথে শরিক হতে তৃণমূলের পতাকা হাতে ধরলেন রবিবার। পাশাপাশি আসানসোলের সংসদ বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তাকে স্বাগত জানান জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন প্রতিমন্ত্রী জাকির হোসেন।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories