Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

১২ বছরের কিশোরীকে খুনের অভিযোগ দাদু-দিদা-কাকার বিরুদ্ধে

গোলাম হাবিব,মালদা: বছর ১২র এক কিশোরীকে খুন করে কবর দেওয়ার অভিযোগ উঠলো দাদু,দিদা ও কাকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে,মালদহের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কোচপুকুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল ন’টা নাগাদ বড়ো মেয়ে ডলি খাতুনকে বাড়িতে রেখে তাজকেরা ও তার স্বামী সাহাবুদ্দিন কৃষিকাজের জন্য জমিতে যায়। কিছুক্ষণ পরেই তার এক আত্মীয়ের কাছ থেকে ফোন মারফত তারা জানতে পারেন তাদের মেয়ে ডলি খাতুনের মৃত্যু হয়েছে। হঠাৎ মেয়ের মৃত্যু খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন তারা।

বাড়িতেই ছিলেন মেয়ের দাদু, দিদা ও কাকু। তারা জানান গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ডলি। এরপর দ্রুততার সঙ্গে দেহটি কবর দেওয়া হয় বলে অভিযোগ। তবে সন্দেহ হওয়ায় শ্বশুর, শাশুড়ি ও দেওরের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় খুনের অভিযোগ জানান ডলির মা তাজকেরা খাতুন।

এ প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য মায়ের অভিযোগের ভিত্তিতে মৃত মেয়ে ডলির মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories