Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

মোবাইলে গেম খেলা নয়, মাঠেই হোক খেলা; অত্যাধিক মোবাইল ব্যবহার থামাতে উদ্যোগ পেশায় শিক্ষক মুস্তাক আহমেদের

নিজস্ব সংবাদদাতা, ডোমকলঃ মোবাইলে নয়, মাঠেই চলবে খেলা। কচিকাচা সহ বড়দের ফুটবল প্রশিক্ষন দিচ্ছেন তিনি নিজেই। একার উপর ভর সামলাতে না পেরে দক্ষ কোচ রেখে চালাচ্ছেন ফুটবল প্রশিক্ষন। স্থানীয় শিক্ষকের এই উদ্যোগে সাধুবাদ স্থানীয়দের।

শিক্ষক মুস্তাক আহম্মেদ

ডোমকলের বিলাসপুরের বাসিন্দা পেশায় শিক্ষক মুস্তাক আহম্মেদ। তিনি ঐ এলাকারই বিলাসপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক। ১৫ বছর ধরে শিক্ষকতা করেন তিনি। ছাত্রদের পড়াশোনার ঢিলেমি এবং এলাকার যুবকদের মোবাইল গেমের উপর আসক্তি দেখেই যুবকদের মাঠমুখি করার চিন্তা মাথাই আসে। রীতিমতো  চার-পাঁচজন ক্ষুদে শিশুর অভিভাবকের সাথে কথা বলে ফুটবল প্রশিক্ষন শুরু করেন। পুর্ণাঙ্গ সহযোগিতা চালান এলাকার একটি বেসরকারি ক্লাব ‘সাঝেঁর আসর’। তারই সম্পাদক মুস্তাক বাবু। কচিকাচাদের ফুটবল প্রশিক্ষন দিতেই একের পর এক বাড়তে থাকে কচিকাচাদের সংখ্যা। মোবাইল ছেড়ে মাঠে খেলাতে শারিরিক ভাবে যেমন উপকারি তেমনি মন মানসিকতাও ভালো থাকে। সেদিকে লক্ষ্য রেখে কচিকাচাদের পাশাপাশি যুবকেরাও প্রশিক্ষন নিতে শুরু করেন ডোমকলের বিলাসপুর ফুটবল মাঠে। সংখ্যাটা যখন চার থেকে যখন চল্লিশে পৌছায় তখন দক্ষ ফুটবল কোচ নিয়োগ করেন। বর্তমানে চল্লিশের বেশী খেলোয়াড় এখন ফুটবল প্রশিক্ষন নিচ্ছে।

শিক্ষকের এহেন এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষজন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories