Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

নিখোঁজ গৃহবধূর খোঁজে হয়রান স্বামী,২দিন পরেও মিলছে না খোঁজ

গত ২৩ শে সেপ্টেম্বর ২০২১ বাবার বাড়ি ঝাড়খণ্ড যাবে বলে বাড়ি থেকে দুপুর বেলায় বেরোন পদ্মা। তারপরে বিকেলে ফোন করলে জানান যে ফারাক্কায় পৌছিয়েছে।

সন্ধ্যেবেলা যখন আবার ফোন করেন তার স্বামী অমল, তখন থেকে মোবাইল অফ থাকায় কোনো ভাবে যোগাযোগ করা যায়না। তারপরে পদ্মার বাবার বাড়িতে ফোন করলে সেখানেও জানান যে তাদের বাড়িতেও পৌঁছাননি পদ্মা। এরপর সাগর পাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

নিখোঁজ গৃহবধূর নাম পদ্মা বিশ্বাস সরকার(২৬), স্বামী অমল বিশ্বাস,বাড়ি সাগরপাড়া থানার লক্ষ্মীনারায়ণ পুর এলাকায়। বাবার বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানার শ্রী ঘর চার নং গ্রামে।

নিখোঁজ গৃহবধূর স্বামী জানান যে, “আমার পরিবারে কোনো অশান্তি নেই ,প্রায় আটবছর আগে বিবাহ হয় দুই পরিবারের দেখা শোনার পরের বিবাহ হয় ,তার পরে দীর্ঘ দুই বছর সংসার চলার পরে একটি কন্যা সন্তান জন্ম দেয়। মেয়ের বয়স ৬ বছর। এতদিন পর কি এমন হল যে সংসার ছেড়ে চলে যেতে হল।”

এই ঘটনায় দুইদিন কেটে যাওয়ার পরে এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ গৃহবধূর অপেক্ষায় গোটা পরিবার সহ প্রতিবেশীরা অপেক্ষায় বসে আছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories