Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

ভবানীপুরের ভোটার হলেন “প্রশান্ত কিশোর”

এনবিটিভি ডেস্ক : পশ্চিমবঙ্গের ভোটার হলেন  নির্বাচনী কৌশলী রাজনীতিবিদ  প্রশান্ত কিশোর। কলকাতার ভবানীপুর কেন্দ্রের ভোটার তালিকায় নাম উঠেছে তাঁর। আগামী ৩০শে সেপ্টেম্বরে উপনির্বাচনে সেন্ট হেলেন স্কুলে ভোটাধিকার প্রয়োগ করবেন তিনি ।

সূত্রের খবর, গত জানুয়ারিতে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম নথিভুক্তির জন্য আবেদন করেছিলেন প্রশান্ত কিশোর। তার পরই তাঁর নাম সেন্ট হেলেন স্কুলের ২২২ নম্বর পার্টে নথিভুক্ত হয়। কোনও ব্যক্তিকে কোনও জায়গার ভোটার হতে গেলে ৬ মাস নিরবচ্ছিন্নভাবে সেখানে বাস করতে হয়। প্রশান্ত কিশোর সেই শর্ত পূরণ করেছেন কি না সেই প্রশ্ন উঠছে।

 

 

ভবানীপুর কেন্দ্রের ভোটার তালিকায় রয়েছে প্রশান্ত কিশোরের নাম। পাশে তাঁর বয়স ৪৪ বছর বলে উল্লেখ রয়েছে। বাবার নাম শ্রীকান্ত পান্ডে বলে নথিভুক্ত রয়েছে ভোটার তালিকায়। এর আগে বিহারের ভোটার ছিলেন প্রশান্ত কিশোর।প্রশান্ত কিশোরের নাম নথিভুক্তিকরণ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘কেউ কন্ট্রাক্টচুয়াল কাজ করতে এসে ভোটার হয়ে যায় এই প্রথম দেখলাম। উনি ভোটার হয়েছেন ভাল কথা। কিন্তু বিহারের ভোটার তালিকা থেকে নাম কাটিয়েছেন কি না তা দেখতে হবে। সেটা না করে থাকলে গর্হিত কাজ করেছেন উনি। আমরা এব্যাপারে কমিশনের দৃষ্টি আকর্ষণ করবো।

উল্লেখ, চলতি বছরের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে কাঁথি থেকে নন্দীগ্রামের ভোটার তালিকায় নিজের নাম স্থানান্তর করিয়েছিলেন বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

ভোটার তালিকা

 

 

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories