Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

সোরাব হোসেনের ঘটনায় ডেপুটেশন দিতে যাওয়ার পথে ১৫ জন বিশিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ

 

 

নিউজ ডেস্ক : সোরাব হোসেনের ওপর পুলিশের বর্বরতার প্রতিবাদে আজ ডেপুটি ম্যাজিস্ট্রেটকে ডেপুটেশন দিতে যাওয়ার পথে পুলিশের হাতে আক্রান্ত হন বহু বিশিষ্ট ব্যক্তি। বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনায়। ভবানীপুর থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। তবে পরে তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে প্রথমে হেফাজতে নেওয়া হচ্ছে বলে জানান হলেও পরে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। তবে কোন ধারায় তাদের এই গ্রেফতারি তা এখনও জানা যায়নি।

অধিকার, এপিডিআর, পপুলার ফ্রন্ট, বন্দিমুক্তি কমিটি, একুশের ডাক, সেভ ডেমোক্রেসির সহ বেশকিছু সংগঠনের ডাকে এই ডেপুটেশন কার্যক্রমে অংশগ্রহণ করা ব্যক্তিদের মধ্যে পনেরো জনকে গ্রেপ্তার করে লালবাজার নিয়ে গিয়েছে পুলিশ। পুলিশের লাঠির আঘাতে আইনজীবী আনিসুর রহমান এর হাতে ভীষন চোট লেগেছে বলে জানা গিয়েছে। সুরাফ হোসেনের ঘটনায় আজ হাজরা মোড় থেকে মিছিল করে ডেপুটি ম্যাজিস্ট্রেটকে দেওয়ার কথা ছিল।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য নাতাশা খান, শাওন দাস, জুবি সাহা, দেবাঞ্জন চক্রবর্তী, আনিসুর রহমান, রঞ্জিত শুর, জগদীশ সরদার,সরোজ মন্ডল, নবকুমার বিশ্বাস, দেবাশীষ ভট্টাচার্য, তায়েদুল ইসলাম, সুমিত ঘোষ, চঞ্চল চক্রবর্তী, আদবাব আলম, রাজেশ ফকির,, ইলিয়াস গাজি সহ আরো অনেকে। তাদেরকে গ্রেফতার করার পর তাদের ফোন কেড়ে নেওয়া হয়। তবে পরে তা ফেরত দেয় পুলিশ। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত জানা গিয়েছে তাদেরকে জামিনযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে। আজকেই সবাইকে মুক্তি দেওয়া হবে আশাবাদী সংগঠনগুলোর কর্মকর্তারা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories