Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

সাগরপাড়া থানায় স্বামী হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

এনবিটিভি ডেস্ক: সাগরপাড়া থানার দেবীপুর অঞ্চলের দেবীপুর এলাকায় স্বামীকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মৃত ব্যক্তির নাম অসিত সরকার। বয়স ৩৯ বছর।

জানা গিয়েছে, আট বছর আগে পাশের গ্রাম বারোমাসিয়া গ্রামে প্রতিমা সরকারের সঙ্গে বিয়ে হয় অসিত সরকারের। বিয়ের পর থেকেই সংসারে অশান্তি লেগেছিল বলে জানান অসিত সরকারের পরিবারের লোকজন। প্রায় প্রতিদিনই অসিত সরকারের স্ত্রী এবং শ্বাশুড়ী মিলে অসিত সরকারকে মারধর করত বলে জানান পরিবারের সদস্যরা।

প্রতিদিনের মত মনসা গান করে বেশি রাতে বাড়িতে ঢুকেছিল অসিত সরকার। তারপর খাওয়া দাওয়া করে স্ত্রী, ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়ে বলে জানা যায়। সকালে উঠে স্ত্রী লক্ষ করেন যে বাড়ির বারান্দায় স্বামীর দেহ ঝুলছে। সঙ্গে সঙ্গে দড়ি কেটে স্বামিকে নিচে নামান স্ত্রী প্রতিমা সরকার। তারপর পাড়া পড়শিদের ডাকা হয়। কিন্তু ততক্ষণে অসিত সরকার মারা গেছেন। খবর পেয়ে সাগরপাড়া থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মৃত অসিত সরকারের পরিবারের লোকজন অভিযোগ করছে যে, তাদের ছেলেকে বৌমা এবং শ্বশুর বাড়ির লোকজন মিলে মেরে ঝুলিয়ে দিয়েছে।তাদের বিচারের দাবি তুলেছেন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories