Saturday, September 5, 2026
28 C
Kolkata

কালিয়াচকে জাল নোট পাচারকারী এক ব্যাক্তি গ্রেফতার

এনবিটিভি ডেস্ক: জালনোট ও বাংলাদেশী টাকা সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার অর্ন্তগত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার ছাড়কাটোলার সাহেবগঞ্জ এলাকায়। ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতের নাম আনিসুর রহমান(৫৮)। বাড়ি কালিয়াচক থানার ছারখাটোলা সাহাবাজপুর এলাকায়। গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে আনিসুরের বাড়িতে অভিযান চালায় বৃহস্পতিবার রাতে। সেখান থেকে উদ্ধার হয় ৩লক্ষ টাকার ভারতীয় জালনোট সব গুলো 500টাকা নোট ,৪২হাজার ৫০০টাকার ভারতীয় আসল নোট ও ৬৪২টাকা বাংলাদেশী নোট এবং দুটি মোবাইল ।

আরও জানা গিয়েছে, এই আনিসুর বাংলাদেশ দেশ থেকে চোরা পথে এই জালনোটগুলি ভারতে নিয়ে এসে পাচার করতো। তার বিনিময়ে মোটা অঙ্কের টাকা পেত। ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories