Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

কালিয়াচক-১ গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হলেন তৃণমূলের আলিউল শেখ

গোলাম হাবিব, কালিয়াচক: শুক্রবার কালিয়াচক ১ গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান হলেন তৃণমূলের আলিউল শেখ (জোতি)। জানা গিয়েছে, এদিন এই গ্রাম পঞ্চায়েতের ১৫ জন সদস্যের মধ্যে ৯ জন সদস্য প্রধান পদে আলিউল শেখকে সমর্থন করেন এবং আলিউল শেখ (জোতি) নতুন প্রধান নির্বাচিত হন। বাকি পঞ্চায়েত সদস্যরা এদিন সভায় আসেননি।

এর আগে কালিয়াচক ১ পঞ্চায়েতের প্রধান ছিলেন আমিরুল সেখ। কিন্তু মোট পনেরো জন সদস্যর মধ্যে অধিকাংশ সদস্য আমিরুলের বিরুদ্ধে অনাস্থা এনেছিল। এদিন প্রধান গঠন সভাকে ঘিরে গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে কালিয়াচক থানার পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। এদিকে নতুন প্রধান হওয়ার পর পঞ্চায়েত সদস্যরা থেকে শুরু করে তৃণমূল কর্মীরা আনন্দে মেতে ওঠেন। তারা রাস্তায় ঢোল, তাসা, ব্যান্ড বাজিয়ে আনন্দে মেতে ওঠেন। একদিকে বাজি পটকাও ফাটে। গ্রাম পঞ্চায়েত অফিস থেকে কালিয়াচক চৌরঙ্গী পর্যন্ত রাস্তায় আবির খেলেন কর্মীরা।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories