Wednesday, October 21, 2026
25 C
Kolkata

২৫ বছরে প্রথমবার ফোর্বসের ধনকুবেরের তালিকা থেকে বাদ পড়লেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্টের পদে বহু বছর ধরে আসীন হয়ে একাধিক সিদ্ধান্ত নিয়ে খবরের শিরোনাম কেড়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন মুলুকের এই ধনকুবের পদ থেকে বেরিয়ে গিয়েও ফের খবরে। মার্কিন মসনদ খোয়ানোর পর এবার ফোর্বসের ৪০০ জন ধনীর তালিকা থেকেও বাদ পড়ে গেল ডোনাল্ড ট্রাম্পের নাম। ২৫ বছরে প্রথমবার মার্কিন যুক্তরাষ্ট্রের এই কোটিপতি ধনকুবেরের সঙ্গে এই ঘটনা ঘটল। স্বভাবতই এই ঘটনা কেড়েছে খবরের শিরোনাম।

ফোর্বসের যে ৪০০ জন ধনীর তালিকা দেওয়া হয়েছে, তাতে ট্রাম্পের নাম ২০২১ সালে বাদ গিয়েছে। ২০২০ সালে সবচেয়ে ধনী ৪০০ জনের তালিকায় থেকে ট্রাম্প ৩৩৯ নম্বর জায়গাটি দখল করেন। তবে ২০২১ সালে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের জন্য পিছিয়ে যান, ট্রাম্প।

কিন্তু কেন হঠাৎ এই অবস্থা ৭৫ বছরের রিয়েল এস্টেট মোঘলের? প্রেসিডেন্ট পদ খোওয়ানোর সঙ্গে অবশ্য এর কোনও রকম সম্পর্ক নেই। আসলে অতিমারীর সময় থেকেই তাঁর সম্পত্তি একেবারেই ‘স্থবির’ হয়ে পড়ে। একই সমস্যা হয়েছিল অন্য়ান্য ব্যবসায়ীদেরও। কিন্তু তাঁরা নিজেদের ব্যবসাকে অন্যদিকে স্থানান্তরিত করেছিলেন। সেই সুযোগ ছিল ট্রাম্পেরও সামনে। কিন্তু তেমন সিদ্ধান্ত নিতে পারেননি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। সেই অদূরদর্শিতার পরিণামই এখন তাঁকে ভুগতে হচ্ছেই বলে মনে করা হচ্ছে।

‘ফোর্বস’-এর মতে, পাঁচ বছর আগে ডোনাল্ড ট্রাম্পের সামনে সবচেয়ে ভাল সুযোগ এসেছিল অন্য খাতে বিনিয়োগ করার। কিন্তু তিনি তা করেননি। পরে প্রেসিডেন্ট হয়ে যাওয়ার ফলে স্বার্তের সংঘাতজনিত বিষয়ে আরও সাবধানে পা ফেলতে হচ্ছিল তাঁকে। নিজের ‘স্থবির’ সম্পত্তি বেচতে নারাজ ট্রাম্পকে এর ফলে ২ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়তে হয়। আর তার ফলশ্রুতিই এবার মার্কিন মুলুকের ধনকুবেরদের তালিকায় ঠাঁই হল না তাঁর।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories