Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

আল-আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনার ওপর নিষেধাজ্ঞা বহাল

নিউজ ডেস্ক : ইসরাইলের একটি আদালত আল-আকসা মসজিদ কম্পাউন্ডে ইহুদিদের প্রার্থনা করার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল রেখেছে। ফিলিস্তিনি ও মুসলিমবিশ্বের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টির প্রেক্ষাপটে জেরুসালেমের একটি নিম্নতর আদালতের ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের রায় বাতিল করে দিয়েছে উচ্চতর আদালত।

মঙ্গলবার জেরুজালেমের নিম্নতর আদালতের রায়ে বলা হয়েছিল, ইসরাইলি রাব্বি এরিয়েহ লিপ্পোর আল-আকসা মসজিদ কম্পাউন্ডে প্রার্থনা করাটা ‌’পুলিশ নির্দেশিকার’ লঙ্ঘন ঘটেনি। উল্লেখ্য, পুলিশি নির্দেশনায় বলা হয়েছে, ইহুদিরা ওই এলাকা পরিদর্শন করতে পারবে, কিন্তু প্রার্থনা বা ধর্মীয় কোনো অনুষ্ঠান পালন করতে পারবে না।

ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসায় কেবল মুসলিমরাই ইবাদত করার অধিকার রাখে। আর ইহুদিরা কাছের ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনা করে থাকে।
আল-আকসায় ইহুদিদের প্রার্থনা করার বিষয়টি অনুমোদন করার রায়ের তীব্র নিন্দা করে জডান, মিসর ও সৌদি আরবও।

এ প্রেক্ষাপটে নিম্নতর আদালতের রায়ের বিরুদ্ধে ইসরাইলি পুলিশ শুক্রবার ওই নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য জেরুসালেম ডিস্ট্রিক্ট কোর্টে আপিল করে। রায়ে বিচারক নিষেধাজ্ঞা বহাল রেখে বলেন, পুলিশের আচরণ ছিল ‘যৌক্তিক।’বৃহস্পতিবার (৭ অক্টোবর) ইসরায়েলের একটি ম্যাজিস্ট্রেট আদালতের রায়ে বলা হয়, আল-আকসা কমপ্লেক্স ইহুদি প্রার্থনাকারীরা যদি নীরব থেকে প্রার্থনা করে, তাহলে তা অপরাধ বলে বিবেচনা করা যাবে না। দীর্ঘদিন থেকেই এক চুক্তির অধীনে মুসলিম ধর্মাবলম্বীরা আল-আকসায় নামাজ পড়ে আর কাছের পশ্চিম দেওয়ালে প্রার্থনা করে ইহুদিরা। ইসরায়েলি রাবি আরিয়েহ লিপ্পোর করা এক মামলার জেরে ইহুদি প্রার্থনাকারীদের পক্ষে রায় দিয়েছে দেশটির আদালত।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories