Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

ইসলামি বিপ্লব পরবর্তী ইরানের প্রথম প্রেসিডেন্ট বনিসদরের মৃত্যু

নিউজ ডেস্ক : ইরানের রাজতন্ত্রের পতনের পর ইসলামি বিপ্লবী সরকারের প্রথম প্রেসিডেন্ট আবুল হাসান বনিসদর ইন্তেকাল করেছেন। শনিবার প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৮ বছর বয়সে মারা যান তিনি। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে। খবর এপির।

ইরানে ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর দেশটির প্রথম প্রেসিডেন্ট আবুল হাসান বনিসদর ইন্তেকাল করেছেন। শনিবার প্যারিসের এক হাসপাতালে দীর্ঘ রোগভোগের পর তিনি ইন্তেকাল করেন বলে পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়।

ইসলামি বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট হিসেবে ১৯৮০ সালে চার বছর মেয়াদে দায়িত্ব গ্রহণ করেন বনিসদর। এর আগে বিপ্লবের পর ইরানের অন্তর্বর্তী সরকারের অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন বিষয়েই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিসহ ধর্মীয় নেতৃত্বের সাথে বিরোধে জড়ান আবুল হাসান বনিসদর।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ১৬ মাসের মাথায় ১৯৮১ সালের জুনে ইরানের পার্লামেন্ট তাকে অভিশংসন করে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories