Wednesday, October 21, 2026
24 C
Kolkata

ফিলিস্তিনি বন্দী ও গাজা অবরোধের অবসানে হামাসের বৈঠক

ফিলিস্তিনি বন্দীদের মুক্তি ও অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইলের অবরোধ অবসানের লক্ষ্যে বৈঠক করেছে স্বাধীনতাকামী সংগঠন হামাস।
শনিবার মিসরের রাজধানী কায়রোতে দলটির রাজনৈতিক শাখার এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিষয়ে হামাসের বিবৃতিতে বলা হয়, ইসরাইলের সাথে বন্দী বিনিময়ের সাথে সাথে গাজা থেকে অবরোধের অবসানের জন্য তারা চেষ্টা করে যাচ্ছে।

২০০৬ সালে ফিলিস্তিনের সাধারণ নির্বাচনে হামাস জয়ী হলেও ফিলিস্তিনি রাজনৈতিক দল ফাতাহের সাথে বিরোধ শুরু হয়। বিরোধের জেরে গাজায় হামাস ও পশ্চিম তীরে ফাতাহ নিয়ন্ত্রণ নিয়ে পরস্পরকে নিজ নিজ নিয়ন্ত্রিত এলাকা থেকে বহিস্কার করে। এর পরিপ্রেক্ষিতে ২০০৭ থেকে গাজায় একইসাথে ইসরাইল ও মিসর অবরোধ আরোপ করে।

হামাসের বিবৃতিতে আরো বলা হয়, ফিলিস্তিনিদের মধ্যে বিরোধ অবসান ও একতা প্রতিষ্ঠার জন্য দলটি সংকল্পবদ্ধ। এর আগে বুধবার ফিলিস্তিনি বন্দী বিনিময়ের আলোচনায় কায়রোতে আসে ইসরাইলি প্রতিনিধি দল। মিসরের মধ্যস্থতায় হামাসের সাথে বন্দী বিনিময়ে ইসরাইল বৈঠকে বসলেও কোনো পক্ষই পরস্পরের শর্তে সম্মত না হওয়ায় আলোচনা ভেঙে যায়।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories