Saturday, September 5, 2026
30 C
Kolkata

আসন্ন টি-২০ বিশ্বকাপে নতুন নিয়ম, ব্যবহার করা হবে ডিআরএস

এনবিটিভি ডেস্ক: এবার টি-২০ বিশ্বকাপে দেখা যাবে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস, জানিয়ে দিল ক্রিকেটের উচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। আসন্ন টি-২০ বিশ্বকাপেই প্রথমবার থাকবে ডিআরএস।

এবারের বিশ্বকাপ হওয়ার কথা ছিল ভারতে। করোনা মহামারির জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীও ওমানে। ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানের ম্যাচ দিয়ে শুরু হবে টি-২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব। ২৪ অক্টোবর ভারত বনাম পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু মূল পর্ব।

 

আইসিসি-র তরফে জানানো হয়েছে, এ বারের টি২০ বিশ্বকাপে প্রতি ইনিংসে দু’টি করে ডিআরএস নিতে পারবে দলগুলি। বৃষ্টির জন্য ম্যাচ সংক্ষিপ্ত করে ডাকওয়ার্থ লুইস নিয়ম ব্যবহার করতে হলে অন্তত পাঁচ ওভার খেলা হতেই হবে। সেমিফাইনাল এবং ফাইনালের ক্ষেত্রে ১০ ওভার খেলা হলে তবেই এই নিয়ম ব্যবহার করা যাবে।

২০১৬ সালে শেষবার টি-২০ বিশ্বকাপ আয়োজন হয়েছিল। ভারতে অনুষ্ঠেয় সেই বিশ্বকাপে ছিলনা ডিআরএস। তবে প্রথমবার ২০১৮ সালে মহিলাদের টি-২০ বিশ্বকাপে ব্যবহার করা হয়েছিল এই নিয়ম। পুরুষ টি-২০ বিশ্বকাপে এই প্রথম ডিআরএস ব্যবহার করা হবে। ফলে আম্পায়রের ভুল সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সুবর্ণ সুযোগ পাবে ক্রিকেটাররা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories