Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

চলে গেলেন পায়ে হেঁটে হজ্ব পালন কারি হাজী মোহাম্মদ মহিউদ্দিন , ১১৫ বছর বয়সে

এনবিটিভি ডেস্ক : হেঁটে পবিত্র হজব্রত পালন করা দিনাজপুরের মরহুম হাজী মোহাম্মদ মহিউদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। রবিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১২টায় তিনি দিনাজপুর সদর উপজেলার ৯নং আস্করপুর ইউপির খসরুর মোড়ের মেয়ের বাড়িতে ইন্তেকাল করেন।

ভোটার আইডি কার্ড অনুযায়ী তার বয়স হয়েছিল ১১৫ বছর। তিনি দুই ছেলে, চার মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর দুপুরে রামসাগর বায়তুল আকসা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে নিজ বাড়ি দীঘিপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় ইমামতি করেন মরহুমের নাতি হাফেজ মো. মুরসালিন হাসান। মরহুমের নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মরহুম হাজী মহিউদ্দিন ১৯০৬ সালে ১০ আগস্ট দিনাজপুর সদর উপজেলার ৯ নম্বর আস্কপুর ইউনিয়নের রামসাগর দীঘিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার জাতীয় পরিচয়পত্রে (আইডি কার্ড) দেখা যায় জন্ম তারিখ ১০ আগস্ট ১৯০৬ সাল। সে হিসাবে তার বয়স হয়েছিল ১১৫ বছর ২ মাস ১ দিন।

তিনি দীর্ঘদিন দিনাজপুরের ঐতিহাসিক রামসাগর জাতীয় উদ্যানের বায়তুল আকসা জামে মসজিদে ইমামতি করেছেন।
১৯৬৮ সালে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে হেঁটে দিনাজপুর থেকে রওনা দেন তিনি। পায়ে হেঁটে হজ করতে যেতে-আসতে তার সময় লেগেছিল মোট ১৮ মাস। এই ১৮ মাসে তিনি পাড়ি দেন কয়েক হাজার কিলোমিটার পথ। এ সময়ে তিনি সফর করেন ৩০টি দেশ। যে দেশগেুলো তিনি সফর করেছেন মৃত্যুর আগ পর্যন্ত মুখস্ত বলতে পারতেন সেসব দেশের নাম।

ওই সময়ে হজে যেতে পাসপোর্ট ও ভিসা করতে তার খরচ হয় ১২০০ টাকা। আর্থিক সার্মথ্য না থাকলেও অদম্য ইচ্ছা নিয়ে আর এলাকাবাসীর সহায়তায় হেঁটেই হজ করতে যান তিনি। কখনও হেঁটে, কখনও জাহাজে, আবার কখনও স্থানীয় যানবাহনে চড়ে ৩০টি দেশ ঘুরে তিনি পৌঁছান প্রিয় নবীজির পবিত্র ভূমি মক্কা-মদিনায়।

আধুনিক যুগে আমরা নানান আবিষ্কার দেখছি। বিংশ শতকে হজ্ব পালনের জন্য ফ্লাইট এর ব্যবস্থা না থাকলেও, আবেগ ও ভালোবাসার টানে পায়ে হেঁটে হজ্ব পালন করে নজির স্থাপন করেছিলেন হাজী মোহাম্মদ মহউদ্দিন।ইসলামে জীবনে একবার হজ্ব পালন করা প্রত্যেক মুসলিম ধনবান ব্যাক্তির জন্য অবশ্য কর্তব্য। তাই আমরা প্রতি বছর হাজারো মানুষের সমাগমের খবর পেয়ে থাকি।

তার জীবদ্দশায় এক সাক্ষাৎকারে তিনি শুনিয়েছিলেন তার সেই হজে যাওয়ার ভ্রমণকাহিনী। তিনি বলেন, ‘বাসা থেকে প্রথমে ঢাকায় যাই, তারপর পতেঙ্গা পৌঁছাই। পতেঙ্গা থেকে জাহাজে সিংহল (শ্রীলঙ্কা) হয়ে পাকিস্তান যাই। এরপর একে একে আফগানিস্তান, ইরান, কুয়েত, ইরাক, জর্দান, মিসরসহ মোট ৩০ দেশ ঘুরে সৌদি আরব পৌঁছাই। সেখানে মক্কা হয়ে সর্বশেষে দেখা পেলাম মদিনার। মদিনায় পৌঁছে তিন মাস খাদেমের সঙ্গে থেকেছি। খাদেমের নাম ছিল ইসমাইল।
এলাকাবাসীর মতে, বর্তমানে এই এলাকায় তার বয়সী কোনো মানুষ আর বেঁচে নেই। তিনিই সবচেয়ে বেশি বয়সী মানুষ ছিলেন। তিনি খুব ভালো ও পরোপকারী মানুষ ছিলেন।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories