Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

প্রথমবারের মতো তুরস্কের সঙ্গে তালিবানের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হল

 

আফগানিস্তানে মানবিক সংকটে সহায়তার জন্য দেশটির নিয়ন্ত্রণকারী তালিবান কর্তৃপক্ষের সাথে সংযোগ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাভুশওলু। বৃহস্পতিবার আঙ্কারায় তালিবানের এক প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

তুরস্ক জানিয়েছে, আফগানিস্তানে যে মানবিক সংকট তৈরি হয়েছে তাতে তারা সহযোগিতা করবে। কিন্তু সহযোগিতার আশ্বাস দিলেও এখনও স্বীকৃতির ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া হয়নি। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালিবান প্রশাসনের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করার বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেছি। এমনকি স্বীকৃতি ও সংযুক্তি দুইভাবেই এটা হতে পারে।
তিনি বলেন, আফগানিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়তে দেওয়া উচিত নয়। যেসব দেশ আফগানিস্তানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে তাদের আমরা বলেছি, এগুলো খুলে দিলে তাদের বেতনভাতা দেওয়া সহজ হবে।

 

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের নিরাপত্তা ইস্যু শুধু আমাদের বিষয় নয়, গোটা বিশ্বের জন্য এটা প্রয়োজন। আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য তাদের বিমানবন্দরগুলো সচল হওয়া প্রয়োজন।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনিও তালিবানদের নারী শিক্ষা ও নারীদের চাকরির সুযোগ রাখার জন্য তালিবানদের প্রতি আহ্বান করেছেন।
তিনি বলেন, আমরা আমাদের শর্ত বা চাহিদার কথা তাদের (তালিবানদের) কাছে জানিয়েছি। এটা শুধু আমাদের প্রত্যাশা নয় এটা গোটা মুসলিম বিশ্বের প্রত্যাশা। বৈঠকের পর তালিবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিক কোনো কথা বলেননি।

সংবাদ সম্মেলনে মওলুদ চাভুশওলু একইসাথে তালিবান প্রতিনিধি দলের সাথে বৈঠকে নিয়মিত ফ্লাইট চালু হওয়ার আগে দেশটির বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতের আহ্বানের কথা জানান।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories