Sunday, June 7, 2026
32.2 C
Kolkata

তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত তিনতলা বাড়ি

এনবিটিভি ডেস্ক: সাত সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা পাকা বাড়ি। শনিবার সকালে এই ঘটনায় এলাকায় দেখা দিয়েছে তীব্র আতঙ্ক। এদিন সাতসকালেই পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের খেপুত নিশ্চিন্তপুর এলাকায় ভেঙে পড়ে বাড়িটি। ওই বাড়ি লাগোয়া খাল সংস্কারের ফলে এই কাণ্ড ঘটেছে বলেই অভিযোগ স্থানীয়দের। বাড়িটি ভেঙে পড়ায় যদিও কেউ হতাহত হয়নি। কারণ বাড়িটির মালিক নিমাই সামন্ত এটিকে গুদাম ঘর হিসেবেই ব্যবহার করতেন। আচমকা এত বাড়ি ভেঙে পড়ায় এলাকায় ছড়িয়ে তীব্র আকঙ্ক। পাশাপাশি তিনতলা বাড়ি তাসের ঘরের মত ভেঙে পড়ার কয়েকটি ভিডিও সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে।

এলাকা সূত্রে জানা গিয়েছে, বর্ষার শুরুতেই দাসপুর ২ ব্লকের খেপুত নিশ্চিন্তপুর এলাকায় গোমরাই খাল সংস্কারের কাজ শুরু হয়েছিল। এর ওপর রাতভোর বৃষ্টি হওয়ায় ওই বাড়িটির নীচের দিকের মাটি আলগা হয়ে যায়। ফলে ভোর থেকেই বাড়িটি ধীরে ধীরে হেলে পড়ছিল। এরপর আচমকাই পুরো তিনতলা বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে বহু মানুষ ভিড়ও জমান ওই এলাকায়। নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ মণ্ডলের দাবি, পঞ্চায়েতের অনুমতি ছাড়াই নিমাই সামন্ত গোমড়াই খাল দখল করে বাড়িটি তৈরি করেছিলেন। যদিও বাড়িটি ভেঙে পড়ার পর থেকেই বেপাত্তা নিমাই সামন্ত।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories