Sunday, June 7, 2026
32.2 C
Kolkata

সলমনের সঙ্গে কীভাবে কাজের সুযোগ পেয়েছিলেন , ২৯ বছর পর মুখ খুললেন অভিনেত্রী রবিনা

জেসমিনা খাতুন: কেটে গিয়েছে ২৯ বছর। বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনও ঠিক এতগুলি বছরই বি-টাউনে রয়েছেন। সালটা ১৯৯১। ‘পাথর কে ফুল’ ছবিতে বলিউডে ডেবিউ করেন রবিনা। এদিকে বহু নায়িকার সঙ্গে গুঞ্জন শোনা গেলেও ৫০ পেরিয়েও তিনি বলিউডের মোস্ট পপুলার ‘চিরকুমার’। একের পর এক অভিনেত্রীর সঙ্গে প্রেমের লীলায় মেতে উঠেছিলেন বলিউডের সকলের প্রিয় ভাইজান। সেই ভাইজান অর্থাৎ সলমন খানই ছবিতে রবীনার বিপরীতে ছিলেন। সম্প্রতি অনলাইন চ্যাট শো-তে সলমনের সঙ্গে প্রথম সাক্ষাতের কথা তুলে ধরেছেন অভিনেত্রী। কীভাবে কাজের সুযোগ হয়েছিল সল্লু ভাইয়ের সাথে। জেনে নিন বিশদে।

মডেলিং দিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন বলি অভিনেত্রী রবিনা ট্যান্ডন। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরই প্রহ্লাদ কক্করের সঙ্গে ইন্টার্নশিপ শুরু করেন রবিনা।

তখন অনেকেই রবিনাকে বলেছিল যে তিনি কেন খোলামেলা অভিনয়ে আসেন না? তিনি প্রথম ফ্রি-স্ট্যাডিং মডেল ছিলেন। যখনও কোনও মডেল আসতে না পারত তখনই তাকেই সেই পোশাক পরতে হতো। সত্যি বলতে ইন্টার্নশিপের দিনগুলিতে নিজেকে অনেক বেশি উপভোগ করেছি জানিয়েছেন রবিনা।

সলমনের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ কীভাবে হল তা নিয়েও এবার মুখ খুলেছেন রবিনা। তিনি জানিয়েছেন, বান্দ্রায় তখন শুটিং করছিলাম। হঠাৎ আমার বন্ধু বান্টির ফোন এল, ও সলমনের বন্ধু ছিল। বান্টি আমাকে জিজ্ঞাসা করল, তুমি যদি কাছাকাছি থাকো তাহলে এসে দেখা করো। এরপর আমি যখন বান্টির সঙ্গে দেখা করতে এলাম, দেখলাম আমার সলমন দাড়িয়ে আছে।

সলমন তখন তার নতুন ছবি ‘পাথর কে ফুল’ -এর জন্য নতুন মুখের সন্ধান করছিলেন। এর পরেই বান্টি সলমনকে বলেছিলেন,  যে তিনি আমাকে তার পরের ছবির জন্য নিতে পারবেন।

রবিনাও সলমনের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিল। রবিনার বন্ধুরাও তখন ভীষণ খুশি হয়েছিল। আর এভাবেই বলিউডে অভিষেক হয়েছিল রবিনার।

একটানা ২৯ বছর ধরে বলিউডে কাজ করেছেন রবিনা। সলমনের হাত ধরেই বলিউডে অভিষেক রবিনার। আজও অক্ষত দুজনের বন্ধুত্ব। সলমন ও রবিনা অনেক ছবিতেই একসঙ্গে কাজ করেছেন।

সলমন খানের প্রযোজনার রিয়্যালিটি শো ‘নাচ বলিয়ে ৯’ -এ বিচারকের আসনে দেখা গেছে রবিনাকে ট্যান্ডনকে।

রবিনা একটি সাক্ষাৎকারে আরও জানিয়েছিলেন, একটা সময় পরিচালক হিসেবে স্ট্যাম্পড ছবিটি বানিয়েছিলাম। ছবিতে একটি আইটেম সং ছিল। টাকা কম থাকার কারণে কোনও প্রথমসারির নায়ককে বেশি টাকা দিতে পারিনি।

তখন ইন্ডাস্ট্রিতে অনেককেই সেই নাচের জন্য বলা হয়েছিল। সকলেই নানা অজুহাত দিয়েছিল। অবশেষে সলমনের কাছে পৌঁছে গেলাম। তিনি কিছু জিজ্ঞাসা না করেই নাচের জন্য হ্যাঁ করে দিয়েছিলেন। কোথায় কখন শুটিং হবে সেটা শুধু জিজ্ঞাসা করেছিলেন।

টাকা নিয়ে কথা বলার সময় সলমন বলেছিলেন এই বিষয়টি নিয়ে একদমই চিন্তা করা উচিত নয়।  এবং সত্যিই সলমন সময়মতো পৌঁছেছিলেন এবং মাত্র দুই দিনের মধ্যেই শুটিং শেষ করেছিলেন।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories