Wednesday, October 21, 2026
25 C
Kolkata

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চাপ সৃষ্টি করছে আমেরিকা: রুহানি

এনবিটিভি ডেস্কঃ  ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তার দেশের ওপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়াকে পরমাণু সমঝোতার অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমেরিকা এখন ইরান বিরোধী পদক্ষেপ নেয়ার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে হুমকি দিয়ে যাচ্ছে।

হাসান রুহানি গতকাল (রোববার) তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে একথা বলেন। তিনি বলেন, আমেরিকার  চাপের মুখে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করলে ইরানের প্রতিক্রিয়া কি হবে তা আন্তর্জাতিক সমাজের জানা আছে। তাই তারা যেন আমেরিকার বলদর্পিতাকে রুখে দেয়।

পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী আগামী ১৮ অক্টোবর ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার হয়ে যাবে বলে কথা রয়েছে। কিন্তু আমেরিকা ওই নিষেধাজ্ঞা নবায়ন করার জন্য পরমাণু সমঝোতা ও ২২৩১ নম্বর প্রস্তাবে ফিরে আসতে চায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি দাবি করেছেন, তার দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের অংশীদার এবং এর ভিত্তিতে ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের দাবি জানাতে পারে। তিনি এমন সময় এ দাবি করলেন যখন ২০১৮ সালের মে মাসে তার দেশ ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে কার্যত নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব থেকেও নিজেকে প্রত্যাহার করে নিয়েছে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories