Saturday, September 5, 2026
28 C
Kolkata

মালদহের চাঁচলে উদ্ধার উট, কীভাবে মালদায় উট, ধন্ধে পুলিশ

মালদহের চাঁচল থানার জালালপুরের এক বাঁশ বাগান থেকে পাঁচটি উট উদ্ধার করলো পুলিশ।। পুলিশ জানায়, উট গুলিকে উদ্ধার করে চাঁচল থানায় নিয়ে আসা হয়েছে। চাঁচলের এসডিপিও শুভেন্দু মন্ডল বলেন, জালালপুরের এক বাঁশ বাগানে উট গুলি  দড়ি দিয়ে বাধা অবস্থায় ছিল। খবর পেয়ে উট গুলিকে উদ্ধার করে চাঁচল থানায় নিয়ে আসা হয়েছে। তিনি আরোও বলেন, আমাদের অঞ্চল উটের বিচরণ ক্ষেত্র নয়। তবে উট গুলি কে বা কারা কোথা থেকে নিয়ে এসেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

ওই এলাকায় কিভাবে উট গুলো আসলো তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে? যদিও পুলিশের অনুমান  উট গুলিকে পাচার করা হচ্ছিলো। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উট গুলিকে উদ্ধার করে চাচোল থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে চাচোল থানা রয়েছে এই এই পাঁচটি মরু প্রাণী। উটের খাদ্য নিয়ে ধন্দে রয়েছে উর্দিধারীরা। এ নিয়ে তারা প্রাণী বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories