Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

তৃণমূলের পাখির চোখ ত্রিপুরাঃ অবশেষে জামিন পেলেন সায়নী ঘোষ

এনবিটিভি ডেস্কঃ  সোমবার সায়নী ঘোষকে জামিন দিল আগরতলার আদালত। তাঁকে দুদিনের হেফাজতের চেয়েছিল ত্রিপুরা পুলিশ। সেই আবেদন খারিজ করে দিয়ে তৃণমূলের যুব সভানেত্রীর জামিন মঞ্জুর করেন বিচারক। আদালত থেকে বেরোনায় সময় সায়নী ঘোষ বলেন,আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ ভিত্তিহীন। এভাবে তৃণমূলকে দমানো যাবে না। ত্রিপুরায় মহিলা নিরাপদ নয়,মানুষ তার বিচার করবে।” 

উল্লেখ্য, খুনের চেষ্টার সায়নীকে রবিবার গ্রেফতার করে ত্রিপুরা পুলিশপুলিশ জানিয়েছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভার পাশ দিয়ে জোরে গাড়ি চালিয়েছিলেন সায়নী। এক পথচারিকে ধাক্কাও দেন । মুখ্যমন্ত্রীকে কুরুচিকর মন্তব্যও করেছেন।

সায়নী ঘোষকে থানায় নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর গ্রেফতার হন সায়নী। সোমবার বেলা সাড়ে তিনটে নাগাদ তাঁকে আগরতলা আদালতে পেশ করা হয়। সায়নীকে ছাড়াতে কলকাতা থেকে আইনজীবী নিয়ে গিয়েছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই। আদালতে সওয়াল-জবাবের পর সায়নীর জামিন মঞ্জুর করেন বিচারক। যদিও তাঁকে দুদিনের হেফাজতে চেয়েছিল ত্রিপুরা পুলিস।  তারপরও আদালত সাড়া দেয়নি পুলিশের আবেদনকে।

এদিকে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভা করতে বিজেপি বাধা দেয় বলে অভিযোগ তৃণমূলের। অবশেষে প্রেস কনফারেন্সের মাধ্যমে অভিষেক তার বক্তব্য রাখেন। তিনি বলেন, ত্রিপুরার মানুষ ঠিক করবেন দুয়ারে সরকার না দুয়ারে গুন্ডা।

তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories