Saturday, September 5, 2026
30 C
Kolkata

গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যার চেষ্টাকে ঘিরে চাঞ্চল্য ইংরেজবাজারে

এনবিটিভি ডেস্কঃ সোমবার সন্ধ্যায় ঘরে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যার চেষ্টাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার ইংরেজবাজার শহরের পুরাটুলি এলাকায়। বিশ্বজিৎ দাস নামে ওই যুবককে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্বজিতের মা আলপনা দাস এই ঘটনায় শহরেরই রামকৃষ্ণ মিশন এলাকার এক যুবক গৌরব চৌধুরী -সহ কয়েকজনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আলপনা দেবীর অভিযোগ, এদিন সন্ধ্যা নাগাদ চৌধুরী দলবল নিয়ে এসে তাদের বাড়িতে ঢোকে। তারা প্রথমে তাঁর বৃদ্ধ স্বামী এবং তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর তাঁর ছোট ছেলে বিশ্বজিৎকে বেধড়ক মারধর করে এবং শ্বাসরোধ করে প্রাণে মারার চেষ্টা করে। পরে ফের তাঁরা বাড়িতে চড়াও হবে বলে হুমকিও দিয়ে চলে যায়। টাকা পয়সা সংক্রান্ত কোনও ঘটনা এর পেছনে থাকতে পারে বলে মনে করছেন বিশ্বজিতের মা।

আলপনা দেবীর আরও  দাবি, ওই যুবকরা চলে যাওয়ার পরেই তাঁর ছোট ছেলে বিশ্বজিৎ দাস নিজের ঘরে ঢুকে এবং গলায় ফাঁস দেয়। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা ভেঙে বিশ্বজিৎকে উদ্ধার করে এবং মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বিশ্বজিতের মেজদা সান্টু দাসের অভিযোগ, গৌরব চৌধুরী ও তার দলবলের মারধর এবং হুমকির জেরেই তাঁর ভাই আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories