Wednesday, October 21, 2026
25 C
Kolkata

মুর্শিদাবাদের ভরতপুরে মিহিদানা খেয়ে অসুস্থ প্রায় শতাধিক শিশু

জৈদুল সেখ, কান্দিঃ মিহিদানা খেয়ে সোমবার অসুস্থ হয়ে পড়ল মুর্শিদাবাদের ভরতপুরের আমলাই অঞ্চলের পাঁচটি গ্রামের শতাধিক শিশু।

জানা গিয়েছে, ওদিন আমলাই অঞ্চলের কয়েকটি গ্রামে একজন হকার মিহিদানা বিক্রি করতে আসেন। তাঁর কাছে শিশুরা মিহিদানা কিনে খায়। আর সেই মিহিদানা খাওয়ার ফলেই অসুস্থ হয়ে পড়ে শতাধিক শিশু বলে অভিযোগ। অসুস্থ ওই শিশুদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিছু শিশুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয় কান্দি মহকুমা হাসপাতালে। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়।

ভরতপুর থানার পুলিশ ইতিমধ্যে সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, ওই হকারের মিহিদানার নমুনাও সংগ্রহ করা হবে। এই ঘটনার পর ওই শিশুদের পরিবার ব্যাপক আতঙ্কে রয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে তারা।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories