Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

ঐতিহাসিক মসজিদে পাওয়া গেলো ৪৫০ বছর আগের কুরআন

তুরস্কের কোনিয়া প্রদেশের কারাপিনার জেলার ঐতিহাসিক সুলতান সেলিম মসজিদে পাওয়া গেছে ৪৫০ বছরের আগের কুরআন শরীফ।

উসমানিয়া সুলতান দ্বিতীয় সেলিমের নির্মিত এই মসজিদের সংরক্ষণাগার থেকে হাতে লেখা মোট ১০ খণ্ড কুরআনের কপি পাওয়া গিয়েছে।

কারাপিনার জেলার মুফতি ইউনুস আয়দিন বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে বলেন, এই কুরআনগুলো পেয়ে তারা উচ্ছসিত।

তিনি জানান, মসজিদে হাতে লেখা কুরআনের এই পাণ্ডুলিপিগুলোর খবর কেউই জানতো না ও দীর্ঘদিন তা মসজিদের সংরক্ষণাগারেই পড়ে ছিলো।

ইউনুস আয়দিন বলেন, ‘আমরা মাত্রই তা পেলাম। এটি বর্তমান সময় পর্যন্ত অজানা ছিলো। আমরা সম্পূর্ণ কুরআনের খণ্ডগুলো পাইনি। ‘

তিনি বলেন, ‘আমরা যখন এটি পরীক্ষণ করি, এখানে সুলতান দ্বিতীয় সেলিম ও কারাপিনারের নাম খুঁজে পাই। এই সম্পর্কে আমরা আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব বিভাগের অধ্যাপক মুস্তফা আশকারের সাথে যোগাযোগ করি। তিনি যখন বলেন, এই দলিল খুবই গুরুত্বপূর্ণ, আমরা মসজিদে তা প্রদর্শনের ব্যবস্থা করি।’

কারাপিনারের মুফতি বলেন, ‘সুলতান সেলিম খান শাহজাদা থাকা অবস্থায় কোনিয়ায় অবস্থানকালে, কারাপিনারে বিভিন্ন কাজ করেন। কারাপিনারের জন্য তিনি সুন্দর ও সুচারুভাবে লিখিত ৩০ খণ্ডের কুরআনের মাসহাফ উপহার দিয়েছিলেন। কিন্তু আমাদের কাছে এর ১০ খণ্ড রয়েছে।’

কুরআনের খণ্ডগুলোর ভেতরে কারাপিনার শহরকে এই মাসহাফ উপহার দেয়ার কথা উল্লেখ করা হয়েছে বলে জানান তিনি।

কারাপিনার জেলার গভর্নর ওউজ জেম মুরাদ বলেন, ‘এই ঘটনায় আমরা সবাই উচ্ছসিত। মুফতি সাহেব ও আমাদের সহকর্মীদের উদ্যোগে মসজিদের সংরক্ষণাগার থেকে আমরা মহামূল্যবান এই সম্পদ পেয়েছি।’

সুলতান দ্বিতীয় সেলিম শাহজাদা থাকা অবস্থায় তার বাবা সুলতান সুলাইমানের শাসনামলে ১৫৬৩ সালে এই মসজিদ নির্মাণ করেন।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories