Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভূমিকম্পে ভাঙল ঘুম! কলকাতা-সহ একাধিক জায়গায় ৬.১ মাত্রায় কম্পন

এনবিটিভি ডেস্কঃ তখনও আলো ফোটেনি । গভীর ঘুমে ডুবে মহানগর। এর মধ্যেই দুলে উঠল খাট, কেঁপে উঠল মাটি! শুক্রবার এই সাতসকালের কম্পনে ঘুম ভেঙে যায় বহু মানুষের। পাশে থাকা মোবাইল খাটের নিচে পড়েও যায় অনেকের।গুমন্ত অবস্থায় বুঝে উঠতে পারেননি কি ঘটছে ।কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা, উত্তরবঙ্গ, উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা, বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা ও মায়ানমারের একাংশ কেঁপে উঠল ভূমিকম্পে।

 

https://twitter.com/NCS_Earthquake/status/1464023493582807042?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1464023493582807042%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Fbangla

 

রিখটার স্কেল বলছে, ৬.১ মাত্রায় কম্পন হয়েছে এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। বিশেষজ্ঞদের পরিভাষায় ভেরি স্ট্রং বলেই বিবেচিত হয়েছে এই ভূমিকম্প। তবে এখনও তেমন ক্ষয়ক্ষতির খবর মেলেনি। আজ, শুক্রবার ভোর ৫ টা ১৫ মিনিট ৩৮ সেকেন্ডে ভারত-মায়ানমারের সীমান্তবর্তী এলাকায় জোরালা ভূমিকম্প হয় বলে জানা গেছে। কম্পনের উত্‍স ছিল ভারত-মায়ানমার সীমান্তে ভূপৃষ্ঠের ১২ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের প্রভাবে কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় ভালই কম্পন হয়েছে। অনেকেই জানিয়েছেন, কেঁপে উঠে ঘুম ভেঙে গেছে। 

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories