Saturday, September 5, 2026
30 C
Kolkata

সিরিয়া ও ইরাকের মার্কিন সেনা ঘাঁটিগুলোতে হামলা

 

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনাদের দু’ঘাঁটি ও ইরাকে একটি মার্কিন সামরিক বহর হামলার শিকার হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রোববার আত-তানফ সামরিক ঘাঁটিতে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘাঁটিটি সিরিয়া, ইরাক ও জর্দান সীমান্তে অবস্থিত।

 

ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবির সাথে সম্পর্কযুক্ত সাবেরিন নিউজও এ খবর নিশ্চিত করেছে।

 

মার্কিন সামরিক ঘাঁটিতে কি দিয়ে হামলা চালানো হয়েছে বা কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা পরিষ্কারভাবে জানা যায়নি। ঘাঁটিতে অবস্থানরত কোনো মার্কিন সেনা হতাহত হয়েছে কিনা তাও পরিষ্কার নয়। এর আগে গত ২০ অক্টোবর মার্কিন ঘাঁটিতে ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছিল।

 

এদিকে রাশিয়ার আরটি টেলিভিশন চ্যানেলের আরবি বিভাগ জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় আয-যাওয়ার প্রদেশে শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ওই হামলার পর সেখান থেকে বহুসংখ্যক হেলিকপ্টার উড়ে যেতে দেখা গেছে। তবে কোথা থেকে কারা এ হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়।

 

অন্যদিকে, ইরাকের দক্ষিণাঞ্চলীয় আল-ক্বাদিসিয়া প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্যে একটি মার্কিন সামরিক বহরে হামলা চালানো হয়েছে। কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories