Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

টালিগঞ্জের হোটেলে যুবকের রহস্যমৃত্যু, তদন্তের দাবি দুর্গাপুর পৌরনিগমের চেয়ারম্যানের

উজ্জ্বল দাস, দুর্গাপুর: টালিগঞ্জের হোটেলে সুমন্ত ঘোষ নামের এক যুবকের রহস্যমৃত্যুর ঘটনায় উপযুক্ত তদন্তের দাবি জানালেন দুর্গাপুর পৌর নিগমের দুই নম্বর বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার।

মঙ্গলবার সকালে দুর্গাপুরের বেনাচিতি সংলগ্ন ৫৪ ফুট এলাকায় সুমন্তর শশুরবাড়ির লোকজনের সাথে দেখা করতে আসেন রমাপ্রসাদ । তিনি সান্ত্বনা দেন সুমন্ত ঘোষের স্ত্রীকে। পাশে থাকার বার্তাও দেন। এই ঘটনার খবর পেয়ে দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির পুলিশও আসে সুমন্তর শ্বশুরবাড়িতে, কথা বলেন পরিবারের সাথে।

দুর্গাপুর ইস্পাত নগরীর ভারতীতে থাকতেন সুমন্ত, মাস ছয়েক হল কলকাতায় একটি হোটেলে কাজে যোগ দিয়েছিলেন তিনি। তাঁর আকষ্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories