Saturday, September 5, 2026
28 C
Kolkata

লরি চালকদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির পানাগড়ে

দিল্লি-কলকাতাগামী জাতীয় সড়কে নিত্যদিন বহু লরি এবং অন্যান্য ভারী যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কে প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটে। এইসব দুর্ঘটনার অন্যতম কারণ হলো চালকদের চোখের সমস্যা। তাই শনিবার পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতর লরি চালকদের চোখ পরীক্ষার ব্যবস্থা করল কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা। শনিবার সকাল থেকেই পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে চোখ পরীক্ষা শিবিরে উপস্থিত থেকে শিবিরের সূচনা করেন ডিসি হেডকোয়াটার অংশুমান সাহা, কাঁকসার এসিপি , কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি সুদীপ রায় সহ অন্যান্য ট্রাফিক পুলিশের কর্মীরা। ডিসি হেডকোয়ার্টার অংশুমান সাহা বলেন দুর্ঘটনার প্রধান কারণ হলো চালকদের চোখের সমস্যা। চালকদের চোখ পরীক্ষা করে দ্রুত চোখের সমস্যা দূর করা যায় তার জন্য যথাযথ ব্যবস্থা তারা নিয়েছেন। দুর্ঘটনা অনেকটাই কম হবে বলে অনুমান ট্রাফিক পুলিশের আধিকারিকের।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories